Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

দয়াবান- তাহলে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি-অসাল্লামের হাদীস শুনে রাখুন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন-_ (581 ০০০ ০০৫ ০২৪৮) 200 505 25 06155 25 (ডা ৩৫ যে নফসের কামনা-বাসনার পেছনে ছুটে বেড়ায় আর আল্লাহর কাছে আশাবাদী হয়- সে অক্ষম, অসফল । হ্যা, রহমতের আশা করার পাশাপাশি যে তাকে আলিঙ্গন করবে। বিস্ময়কর একটি ঘটনা এ হাদীসটিও বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা (রাযি.)। তার ভাষায়- একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসান্লাম আমাদেরকে অতীত উম্মতের এক ব্যক্তি সম্পর্কে একটি ঘটনা শুনিয়েছেন। লোকটি ছিলো জঘন্যতর গুনাহগার । পাপ-পষ্কিলতায় থৈ থৈ করা জীবন ছিলো তার। একদিন তার মৃত্যু ঘনিয়ে এলো । মৃত্যুর পূর্বে সে পরিবারের কাছে একটি অসিয়ত করলো যে, আমার সম্পর্কে তো তোমরা জানো। জীবনটা গুনাহর সাগরে কাটিয়ে দিয়েছি। নেক আমল বলতে কিছু নেই বললেই চলে । এখন আমাকে ভয়ে ধরে দুদ | তাই এক কাজ করবে, আমি যখন মারা যাবো, তখন আমার লাশটা পুড়ে ছাই করে ফেলবে । ছাইগুলোকে আবার মিহি করে পিষে ফেলবে । তারপর সেগুলো এখানে-সেখানে বাতাসের তীব্রতার মাঝে এমনভাবে উড়িয়ে দিবে যে, যেই ছাইগুলো দৃূর-দৃূরান্তে চলে যায়। তোমাদেরকে এ জাতীয় অসিয়ত কেন করছি জানো? কারণ, যদি আল্লাহর হাতে আমি পড়ে যাই, তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন, যে শাস্তি দুনিয়ার অন্য কেউ পাবে না। আমার গুনাহগুলোর অনিবার্য ফল তো এমনই হওয়া উচিত। তারপর যখন সে মারা গেলো, পরিবারের লোকেরা তার অসিয়ত মতোই কাজ করলো । এতো ছিলো তার নির্বুদ্ধিতা যে, সে ভেবেছিলো, এত দৃর-দূরাস্তে ছিটিয়ে থাকা ছাইগুলো আল্লাহ তাআলা হয়ত একসাথে করতে পারবেন না। তার এ ধারণাটা ছিলো সম্পূর্ণ ভুল। কারণ, এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ছাইগুলো একত্র হয়ে যাও এবং যেমন ছিলে, শরীর-প্রাণে পুনরায় তেমনি হয়ে যাও। ফলে সে জীবিত হয়ে গেলো । আল্লাহ তাকে প্রশ্ন করলেন, তোমার পারবারকে এ জাতীয় অসিয়ত কেন করলে? সে উত্তর দিলো- ড৮৮.81100001109.0010

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।