Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

যে, তোমরা কোনোভাবেই সিজদা করবে না। এতে বুঝা যায়, এটাই হলো আসল হুকুম । কিন্তু এরপরেও আল্লাহ যখন আদম (আ.)কে সিজদা করার জন্য বলেছেন, তখন শয়তানের উচিত ছিলো এক্ষেত্রে কোনো যুক্তি না খাটানোর। তবুও সে বুদ্ধির ঘোড়া দৌড়াল_ আর এটাই তার প্রকৃত ভুল । আমি আদম থেকে শ্রেষ্ঠ তার দ্বিতীয় ভুলটি ছিলো, সিজদা না করার কারণ হিসাবে সে একথা বলেনি যে, হে আল্লাহ! এ কপাল তো আপনার জন্যই। বরং সে 'কারণ' হিসেবে বলেছিলো, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে । আর আগুন উত্তম মাটি থেকে, তাই আমি সিজদা করবো না । পরিণামে আল্লাহ তাকে তার দরবার থেকে বহিষ্কার করে দিলেন। সে আল্লাহর কাছে সুযোগের প্রার্থনা করেছে যখন তাকে দরবারে ইলাহী থেকে বহিষ্কার করা হয়, তখন সে সুযোগ প্রার্থনা করেছিলো এবং বলেছিলো- তপকর ৮ নল ৫0] 5০৫ ০১০০7: ৮) 28০1 রা “আমাকে কিয়ামত দিবস পর্যস্ত অবকাশ দিন।' (সূরা আল-আরাফ : ১৪) অর্থাৎ- কিয়ামত পর্যস্ত যেন আমি জীবিত থাকতে পারি, সে সুযোগ দিন। শয়তান বড় আরেফ ছিলো হযরত থানবী (রহ.) বলতেন, উক্ত ঘটনা থেকে বুঝা যায় যে, ইবলিস আল্লাহ তাআলা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতো । সে বহু বড় আরিফ বিল্লাহ ছিলো । কারণ, একদিকে সে বিতাড়িত হতে যাচ্ছে, আল্লাহর পযবের অনিবার্য প্রতিক্রিয়ার কারণে জান্নাত থেকে চিরতরে বের হয়ে যাচ্ছে, অপর দিকে ঠিক আল্লাহর এ গোস্বার মুহূর্তেও সে প্রার্থনা করছে এবং নিজের অবকাশ ও সুযোগ নিশ্চিত করে নিয়েছে। কারণ, সে জানতো আল্লাহর গযব তার রহমতের জন্য প্রতিবন্ধক নয়, তিনি গোস্বার কাছে পরাজিত হন না বরং গোস্বা অবস্থায়ও কোনো কিছু চাওয়া হলে তিনি দেন। তাই ইবলিস নিজের সুযোগটা চেয়ে নিয়েছে। মানুষকে তার মৃত্যু পর্যস্ত ধোকা দিতে থাকবো ইবলিসের প্রার্থনার উত্তরে আল্লাহ তাআলা বলেছেন- 121550 5391755 06582 ৮৮ এএ 'তোমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিচ্ছি, কিয়ামত পর্যস্ত তুমি মরবে না।' ড৮৮.811000901109.0010

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।