০০০৩৬ ততজজততঞততনতত৬৩৬০০৬৮৬০০৪০০৪০১৩৬০০৬জককতররকওর ররর ড৪৪৪৪৪৪৪৪৪০৪৫৮৪৯৪ড৪৩৪৪৪৬৬৪৬ক৪ক৩৩৪৬৬৪র৪৬০০৯৪৪৪৬রজরডড হাদীস বর্ণনায় সতর্কতা অবলম্বন করা উচিত এক তাবেয়ী এক সাহাবী সম্পর্কে বলেন যে, যখন তিনি আমাদের সামনে হাদীস বর্ণনা করতেন, তখন রক্তিম হয়ে যেতেন, মৃদু মুষ্ছনায় কীপুনি শুরু হতো তার। কারণ, না জানি কোনো ভূল বর্ণনা বলে ফেলি কিনা- এ ভয়ে তটস্থ থাকতেন তিনি । এ ঘটনা আমাদের জন্য অত্যন্ত শিক্ষাপ্রদ | অনেক সময় আমরা খাম-খেয়ালীভাবে হাদীস বলে ফেলি। তাই হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি । শব্দ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হওয়ার পূর্বে হাদীস বয়ান করা উচিত নয়। যাক, উক্ত হাদীসে হযরত আবু কালাবাহ (রহ.) বলেছেন, আল্লাহ তাআলা যখন ইবলিসকে অভিসম্পাত দিয়ে তাড়িয়ে দিলেন, তখন সে অবকাশের প্রার্থনা করেছিলো, তারপর তাকে কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তাআলা অবকাশ দিয়েছিলেন। তখন সে বলেছিলো, আপনার ইজ্জতের কসম! আমি মানুষের হৃদয়কে আচ্ছন্ন করে রাখবো, তার মৃত্যু পর্যন্ত । আল্লাহ তাআলা তখন তাকে উত্তর দিয়েছিলেন, আমার ইজ্জতের কসম! আমি তার থেকে তাওবার পর্দা ওঠাবো না, তার মৃত্যু পর্যন্ত । ইবলিস যদিও সত্য বলেছিলো, তবে ইবলিস কেন অভিশপ্ত হলো? কারণ, সে আদম" (আ.)কে সিজদা করেনি । যুক্তির বিচারে ইবলিসের এ কাজটি একেবারে মন্দ বলা যাবে না । কারণ, ইবলিস হঠকারিতা না দেখিয়ে যদি তার কথাগুলো এভাবে বলতো যে, হে আল্লাহ! আমি মাটির এ পুতুলটিকে সিজদা করবো কেন? এ কপাল তো আপনার জন্য, সুতরাং আমার সিজদাও আপনারই জন্য হবে- এভাবে সে বললে যুক্তির বিচারে তার কথাটা সম্পূর্ণ মন্দ নয়। হ্যা, দৃশ্যত যক্তির বিচারে কথাটা মন্দ না হলেও বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন । কারণ, যে সন্তার সামনে তাকে সিজদা করতে হয়, সেই সত্তাই নির্দেশ দিচ্ছেন এ মাটির পুতুলকে সিজদা করার জন্য । সুতরাং ইবলিসের উচিত ছিলো, কোনো বাক্য ব্যয় না করার। এ নির্দেশের পর তার বৃদ্ধির ঘোড়াকে না দাবড়ানো উচিত ছিলো । মাটির এ পুতুলটি সিজদাযোগ্য কিনা, এটা তো তার বিবেচ্য বিষয় ছিলো না। মাটির পুতুলকে সিজদা করার নির্দেশ তো তারই, যিনি আসলেই সিজদা পাওয়ার উপযুক্ত । দেখুন, মানুষ তো বাস্তবেই সিজদা পাওয়ার উপযুক্ত নয়। এ কারণেই আখেরী উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্পাম এ নির্দেশ দিয়েছেন ড৮৮৮.81100001109.0010
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।