যাবে । যেসব গুনাহ থেকে তাওবা করেছো, পুনরায় সেগুলো স্মরণ করার অর্থ হলো, আল্লাহ তাআলার মাগফিরাতের অবমূল্যায়ন করা । কারণ, আল্লাহ ওয়াদা করেছেন, তাওবা করলে তা তিনি কবুল করে নিবেন এবং গুনাহ মাফ করে দিবেন এমনকি আমলনামা থেকেও একেবারে বিলুপ্ত করে দিবেন। এখন চিন্তা কর, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন অথচ তোমরা সেটা জপ করতে থাকলে এটা তো রহমতের অবমূল্যায়ন বরং অকৃতজ্ঞতা প্রকাশেরই নামান্তর । কেননা, ওগুলো স্মরণ করলে অনেক সময় বিপত্তি সৃষ্টি হয়। সুতরাং অতীত গুনাহ স্মরণ করে কী লাভ, বরং স্থৃতিপট থেকে মুছে ফেলা । * মনে ওঠলে ইসতেগফার পড়ো মুহান্কিক এবং গায়রে মুহান্ধিকের মাঝে পার্থক্য এটাই । গায়রে মুহাক্কিক অনেক সময় উল্টো নির্দেশনা দিয়ে বসে । আমার একজন বন্ধু ছিলেন- নেককার বন্ধু। সব সময় রোযা রাখতেন । নিয়মিত তাহাজ্জুদের নামায পড়তেন। এক পীর সাহেবের সঙ্গে তার ইসলাহী সম্পর্ক ছিলো। একদিন বন্ধু আমাকে বললেন, তাহাজ্জুদ পড়তে ওঠলে অত্ীত-বর্তমানের সব গুনাহর কথা স্মরণ করে খুব কাদবে। কিন্ত আমাদের ডা. আবদুল হাই (রহ.) বলেছেন, এ পদ্ধতিটি সঠিক নয়। কারণ, তাওবা করার দ্বারা অতীত সকল গুনাহ শুধু মাফই হয় না বরং আমলনামা থেকেও মিটে যায়। এখন ওগুলো পুনরায় স্মরণ করার অর্থ হলো, তুমি প্রমাণ করতে চাচ্ছো যে, ওই গুনাহগুলো এখনও রয়ে গেছে, মিটিয়ে দেয়া হয়নি । তাই স্মরণ রাখার মাধ্যমে সেগুলো পুনরায় সতেজ করা হচ্ছে। এজন্য যে গুনাহ সম্পর্কে তাওবা করেছ, তা অন্তর থেকেও মুছে দাও । অনিচ্ছাকৃতভাবে মনে পড়ে গেলেও মনে পড়ার জন্য ইসতেগফার করে নিবে । বর্তমান শোধরাও চমৎকার বলতে পারতেন ডা. আবদুল হাই (রহ.)। তিনি বলেন, তাওবা করার অতীতের চিন্তা মাথায় আনবে না। তাওবা করে এ আশা রাখ যে, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। তেমনিভ্রবে আগামীতে কী হবে, না হবে- এ জাতীয় চিন্তাও ছেড়ে দাও। ফিকির কর বর্তমানকে নিয়ে । বর্তমানকে কীভাবে শুদ্ধ করা যায়, সেই চিন্তা কর। বর্তমান কীভাবে ইবাদতের মধ্য দিয়ে এবং গুনাহ বর্জনের মধ্য দিয়ে কাটানো যায়- সে চিন্তাতেই অস্থির থাক। আমাদের অবস্থা হলো, আমরা অতীত নিয়ে পড়ে থাকি । ভাবতে থাকি, এত গুনাহ করে ফেললাম এখন কী হবে- ক্ষমা কীভাবে পাওয়া যাবে? এ কারণেই হতাশার অস্বচ্ছ কুয়াশা আমাদেরকে ঘিরে ফেলে । যার কারণে বর্তমানটাও ড৮$.81100001109-00100
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।