Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ ইসলাহী খৃতুবাত হতওকতজভতওততিতডকক৪৬৩কজক্তরঙজ৬ত৬৩৬৬৩৩৩৬৯৩০৪০৮৪৩ক৬এতত৪৩জততজ্রতডকতততকডতততকতজকতলপ্$তক্রওক্রিঠতজতিকরউজ্রিরিজজকিজজতজ৬কত ঘনিষ্টতা আছে, তাই আল্লাহই ভালো জানেন কখন আপনাদের সঙ্গে কেমন আচরণ করেছি? হতে পারে ভূলচুক হয়ে গেছে। কিংবা কোনো ওয়াজিব হক আমার যিম্মায় রয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে এ মুহূর্তে সে হকটি আমার কাছ থেকে চেয়ে নিন কিংবা মাফ করে দিন। অনুরূপভাবে আব্বাজান মুফতী শফী (রহ.)ও এ সুন্লাতের আমল করেছেন? তাই প্রত্যেকেই এ সুন্নাতটির প্রতি যত নেয়া উচিত। উক্ত কথাগুলো তাফসীলী তাওবা তথা বিস্তারিত তাওবারই অংশ। “বান্দার হক যদি রয়ে যায় আল্লাহর হক তাওবা দ্বারা মাফ হয়ে যায়। কিন্তু বান্দার হক শুধু তাওবার মাধ্যমে মাফ হয় না বরং এর জন্য প্রয়োজন সংশিষ্ট ব্যক্তিকে তার হক বুঝিয়ে দেয়া কিংবা তার পক্ষ থেকে মাফ লাভ করা। কিন্তু হযরত আশরাফ আলী থানবী (রহ.) বলেন, যদি এমন হয় যে. এক ব্যক্তির সারাটা জীবন কেটেছে অপরের হক মেরে। তারপর তার বোধোদয় হলো, সে তাওবা করলো এবং খুঁজে খুঁজে প্রত্যেকের হক প্রত্যেককে বুঝিয়ে দেয়ার কাজও অব্যাহত রাখলো. সকলকে হক এখনও বুঝিয়ে দিতে পারেনি, এরই মধ্যে তার মৃত্যু হয়ে গেলো, তাহলে আখেরাতের শাস্তি থেকে এমন ব্যক্তি কী মুক্তি পাবে না? থানবী (রহ.) বলেন, এ ব্যক্তিও নিরাশ হওয়া উচিত নয় । কেননা, সে তো হক আদায়ের পথে, তাওবার পথেও হেদায়াতের পথে ফিরে এসেছিলো, তাই ইনশাআল্লাহ আখেরাতে সে মাফ পেয়ে যাবে । হকদাররা তাকে ক্ষমা করে দিবে কিংবা অন্য কোনো উপায়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মাগফিরাতের এক বিন্যয়কর ঘটনা তারপর হযরত থানবী (রহ.) প্রমাণ হিসাবে সেই বিখ্যাত ঘটনা পেশ করেছেন, যা হাদীস শরীফে এসেছে । এক ব্যক্তি নিরানব্বই ব্যক্তিকে হত্যা” করেছিলো । এরপর সে তাওবা করার ইচ্ছা করলো এবং কঠিন ভাবনায় পড়ে গেলো । ভাবলো, এখন আমি কী করতে পারি? ভাবনায় তাড়িত হয়ে সে গেলো এক খ্রিস্টান পাত্রীর নিকট | বললো, আমি নিরানব্বইজন মানুষকে হত্যা করে এসেছি, এখন আমার জন্য তাওবার দরজা খোলা আছে কি? পাদ্রী উত্তর দিলো, “তুমি ধ্বংসের অতলাত্ত সাগরে ডুবে গিয়েছ, এখন ধ্বংস ছাড়া তোমার ভাগ্যে কিছুই নেই। তোমার জন্য তাওবার পথ খোলা নেই । কথাটি শুনে ওই ব্যক্তি একেবারে হতাশ হয়ে পড়লো, চিন্তা করলো, নিরানব্বইজনের হন্তা আমি, এখন একশ' সংখ্যা পূর্ণ করাই শ্রেয় হবে- এ ভেবে সে পান্রীকেও হত্যা করে দিলো এবং শতকের ঘরটি পূর্ণ করে নিলো। ড৮৮.81100001109-0010

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।