Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

১৮২০০৩৩১৬কতততজহজতজততজতরজিজ্রিউজজতজতকতক৩৩৫৬৬৪৪৪৪৬৪৬৩৪৪৪ড৮৪৬৬৪৩০করডডকককজএকএর ওক ৬০০৮৬৩৪৪৪৪৪ ক ডসড ৬৪৪ জঞরঞকঞ হজ্জের ব্যাপারে ওই একই মাসআলা । হজ্জ ফরয হওয়ার পরও অনাদায়ী থেকে গেলে তাড়াতাড়ি আদায় করে নিন। আদায় করার আগ পর্যস্ত ডায়রিতে লিখে রাখুন । এসবই হুকুকুল্লাহ। এগুলো আদায় করা 'তাফসীলী তাওবা'র অন্তর্ভুক্ত । বান্দার হক আদায় করবেন অথবা মাফ করিয়ে নিবেন এরপর বান্দার হকের ফিকির করুন । আপনার যিম্মায় এ জাতীয় কোনো হক অনাদায়ী থেকে গেলে তা আদায় করে দিন। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তি থেকে মাফ চেয়ে নিন। মাফ করলে তো ভালো কথা । অন্যথায় আপনাকেই আদায় করতে হবে। হাদীস শরীফে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম নিজে সাহাবায়ে কেরামের দলের মাঝে দাড়িয়ে এ ঘোষণা দিয়েছিলেন যে- “আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি কিংবা আমার ওপর যদি কারো কোনো হক থেকে থাকে, তাহলে আজ আমি সকলের সামনে দাড়িয়ে আছি, সে ব্যক্তি এসে আমার থেকে প্রতিশোধ নিয়ে নিক অথবা আমাকে ক্ষমা করে দিক।' দেখুন, যেখানে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম মাফ চাচ্ছেন, সেখানে আমার আর আপনার মর্ধাদাই বা কতটুকুঃ অতএব, জীবন চলার পথে যত জনের সঙ্গে ওঠা-বসা, চলাফেরা রয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে এ কর্মে কথা বলুন, কিংবা চিঠি লিখুন যে, আমার ওপর আপনাদের কোনো হক আছে কিনা? যদি থাকে, তাহলে তা আদায় করে দিন। কারো যদি গীবত করে থাকেন কিংবা কাউকে যদি দুঃখ দিয়ে থাকেন, তাহলে তাও মাফ চেয়ে নিন। কেননা, এ সবই বান্দার হক। অপর হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন, কেউ যদি অপরের ওপর শারীরিক কিংবা আর্থিক জুলুম করে, তাহলে আজই যেন মাফ চেয়ে নেয় কিংবা প্রাপকের কাছে যেন তার সোনা-রুপা পৌছিয়ে দেয়, ওই দিন আসার পূর্বে যে দিন দিনার-দিরহাম, সোনা-রুপা কোনো কাজে আসবে না। যারা আখেরাতের পথিক তাদের অবস্থা আল্লাহ যাদেরকে আখেরাত-চেতনা দ্বারা সমৃদ্ধ করেছেন, তারা এক এক করে প্রত্যেকের কাছে গিয়ে প্রাপ্য বুঝিয়ে দিতেন কিংবা মাফ চেয়ে নিতেন। এ সুন্নাভের ওপর আমল করতে গিয়ে হযরত থানবী (রহ.) 'আল উযর ওয়ান নাযর' ন'মক স্বতন্ত্র কিতাব লিখেছেন এবং বন্ধু-বান্ধব সকলের নিকট পাঠিয়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছিলেন, “আপনাদের সঙ্গে যেহেতু আমার একটা ড৮৮$.81100001109.0010

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।