ওয়াক্ত কাযা নামায পড়ে নিবেন । যত তাড়াতাড়ি এগুলো শেষ করতে পারেন, ততই ভালো । বরং ওয়াক্তিয়া নামাযের সঙ্গে নফল নামায না পড়ে এসব কাযা নামায আদায় করুন । ফযরের নামের পর এবং আসরের নামাযের পর নফল নামায পড়া নাজায়েয কিন্তু কাযা নামায পড়া জায়েয। আল্লাহ তাআলা বিষয়টি এতই সহজ করেছেন। যত ওয়াক্ত নামায এভাবে আদায় করবেন, সেটার হিসাবও ডায়রীতে লিখে রাখবেন। সুন্নাতের স্থলে কাযা নামায পড়া নাজায়েয কেউ কেউ মাসআলা জিজ্ঞেস করে যে, আমার যিন্মায় কাযা নামায অনেক। এখন এসব নামায কি সুন্নাতের স্থলে পড়ে নিতে পারবো? এর উত্তর হলো, সুন্নাতে মুয়াককাদা পড়তেই হবে। তা ত্যাগ করা জায়েয হবে না। হ্যা, নফলের স্কুলে কাযা নামায পড়তে পারবেন। কাযা রোযাগুলোর হিসাব নামাযের মতো রোযার হিসাব নিবেন। বালেগ হওয়ার পর থেকে কতটি রোযা ছুটে গেছে, এর একটা হিসাব বের করবেন। যদি না ছুটে থাকে, তাহলে তো ভালো কথা । আর ছুটে গিয়ে থাকলে এটাও ডায়রিতে লিখে রাখবেন যে, আজ অমুক তারিখ পর্যন্ত এতটি রোযা আমার যিম্ায় রয়ে গেছে। এগুলো আমি আদায় করিনি । আমি যদি মারা যাই, তাহলে আমার পরিত্যক্ত-সম্পত্তি থেকে এগুলোর ফিদয়া আদায় করে দিতে হবে । তারপর এক এক করে রোযাগুলো আদায় করতে থাকুন এবং কতটি আদায় করেছেন, তার হিসাবও ডায়রিতে লিখে রাখুন । যেন হিসাব স্পষ্ট থাকে। যাকাতের হিসাব এবং অসিয়ত অনুরূপভাবে যাকাতেরও হিসাব নিবেন। বালেগ হওয়ার পর থেকেই নিসাবের মালিক হলে তার ওপর যাকাত ফরয নয়। সুতরাং এ জাতীয় কোনো যাকাত যদি অনাদায়ী থেকে যায়, তাহলে তারও হিসাব বের করুন। প্রত্যেক বছরের জন্য ভিন্ন ভিন্ন হিসাব করুন । মনে না থাকলে, আন্দাজ করে হলেও একটা হিসাব বের করুন। আন্দাজের সময় লক্ষ্য রাখতে হবে যে, যাকাতের পরিমাণ যেন বেশি হয় । কারণ, বেশি হলে কোনো সমস্যা নেই, তবে কম হলে সমস্যা আছে। হিসাব বের করার পর সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে দিন! ডায়রিতেও অসিয়ত লিখে রাখুন। যা আদায় করবেন, তাও ডায়রিতে লিখে নিবেন। ডছ৮৮.81100001109-0010
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।