সারাদিন কান্নাকাটি করলেন, ইসতেগফার করলেন, তাওবা করলেন, ফলে আমার চাতুরতা বিফল হয় আর আপনার মর্যাদা এত বেশি বেড়ে যায় যে, তাহাজ্জুদ পড়লে সেই মর্যাদা পেতেন না। এইজন্য আপনার তাহাজ্জুদ পড়াটাই আমার জন্য ভালো । তাই আজ আমি নিজেই জাগাতে এসেছি, যেন আপনার শান এভাবে আর বাড়তে না পারে। প্রতীয়মান হলো, তাওবা-ইসতেগফার মানুষকে অনেক মর্যাদাশীল করে, যা গুনাহ বর্জনের কারণে কিংবা ইবাদতের কারণেও অনেক সময় হয়ে ওঠে না। গুনাহ থেকে বেঁচে থাকা ফরয অনেক সময় মনে জাগে যে, তাহলে তো গুনাহ বর্জনের তেমন কোনো প্রয়োজন নেই । গুনাহ করবো আর তাওবা-ইসতেগফার করবো- এভাবেই তো সব হয়ে যাবে । জেনে রাখুন, এ ধারণা একেবারে ভ্রান্ত । বরং গুনাহ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরয । প্রত্যেক মুসলমানের ওপর ফরয হলো, গুনাহ থেকে যথাসম্ভব দূরে থাকা । এরপরেও যদি হয়ে যায়, তখন হতাশায় না পড়ে তাওবা করবে। অসুস্থতার কারণে মর্যাদা বৃদ্ধি অসুস্থতার কারণে মর্যাদা বৃদ্ধি পায়- হাদীস দ্বারা এটা প্রমাণিত। কিন্তু এর অর্থ এটা নয় যে, অসুস্থতা কামনা করবে; বরং তখনও অসুস্থতা থেকে অবশ্যই দূরে থাকতে হবে । অনুরূপভাবে গুনাহর বিষয়টিও | গুনাহ গ্রহণীয় বস্তু নয় বরং বর্জনীয় বস্তু । এরপরেও অসতর্কতার কারণে হয়ে গেলে তার জন্যও পথ খোলা । তাওবা ও ইসতেগফারের প্রকারতেদ তাওবা ও ইসতেগফার তিন প্রকার- ১. গুনাহসমূহ থেকে তাওবা-ইসতেগফার । ২. ইবাদত বা আল্লাহর হুকুম পালনে ক্রটি হলে তা থেকে তাওবা- ইসতেগফার। | ৩. ইসতেগফার থেকে ইসতেগফার অর্থাৎ ইসতেগফারেরও একটা হক আছে, তা যথাযথভাবে আদায় করতে পারিনি, এজন্য ইসতেগফার করছি। তাওবা পূর্ণ করা প্রথম প্রকার তথা গুনাহসমূহ থেকে তাওবা করা প্রত্যেক মানুষের ওপর ফরযে আইন। এটা অমান্য করার অধিকার কোনৌ ম্নানুষের নেই । এই জন্যই তাসাওউফ ও তরীকতের প্রথম কর্মসূচি হলো, “তাকমীলে তাওবা" তথা তাওবা পূর্ণ করা । উন্নতির সকল স্তর ও “তাকমীলে তাওবা'র ওপর নির্ভরশীল । যতক্ষণ ড৮৮৮.811000901109-00100
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।