চজ্র্চজকউডকততডল্রওত৪ড৮৩৪ তত ডর তকরিতজ তত জতিরকতজতডউজর ও ৮৩৩৬৪০০৩৫৪৩ র ওজর জকডডত্কজররেতি৬ডততকডওততজপজলজতডজজকওকঞজডজকগকক তাওবার কারণে মর্যাদা বৃদ্ধি দ্বিতীয়ত, পূর্ণ চেষ্টা সত্তেও যদি সে গুনাহ করে ফেলে আর মানুষ হিসাবে এটা হতেও পারে, তাহলে সে অনুতপ্ত হবে, ইসতেগফার করবে, তাওবা করবে এবং আল্লাহর দরবারে নিজের অসহায়ত্ের কথা প্রকাশ করে বলবে- ৪ লা ১৭১৫2 হি শঠিক ৬ কাশী ৮১০৯] “হে আল্লাহ! আমার ভুল হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি, এখন আপনার কাছে মাফ চাচ্ছি, তাওবা করছি।' ফলে আল্লাহর দরবারে এ বান্দার মর্যাদা আরো বেশি বৃদ্ধি পাবে এবং সে “গাফফার' ও “সাত্তার' গুণের প্রকাশস্থল হবে। উক্ত কথাগুলো খুবই স্পর্শকাতর | আল্লাহ তাআলা ভুল ব্যাখ্যা থেকে আমাদেরকে হেফাযত করুন । আমীন। সারকথা হলো, গুনাহ করার দুঃসাহস কখনও দেখাবেন না। এরপরেও একান্ত যদি করে ফেলেন, তখন নিরাশও হওয়া যাবে না। তাওবা এবং ইসতেগফারের পথ আল্লাহ এজন্যই রেখেছেন । এর দ্বারা এমন অনেক মর্যাদাই লাভ করা যায়, যে মর্যাদা গুনাহর বর্জন করার দ্বারা লাভ করা যায় না। হযরত মুয়াবিয়া (রাধি.)-এর ঘটনা হযরত মুয়াবিয়া (রাযি.) সম্পর্কে হযরত থানবী (রহ.) একটি ঘটনা লিখেছেন। হযরত মুয়াবিয়া (রাযি.) তাহাজ্জুদের উদ্দেশ্যে প্রতি রাতে ওঠতেন। একদিন তার ঘুম ভাঙ্গেনি, ফলে তিনি দিনের তাহাজ্জুদ পড়তে পারেননি। এজন্য তাওবা করলেন; মিনতি স্বরে বললেন যে, হে আল্লাহ! আমার তাহাজ্জুদ ছুটে গিয়েছে, আমি লজ্জিত, অনুতপ্ত । পরবর্তী রাতে যখন ঘুমিয়ে গেলেন, তখন তাহাজ্জুদের সময় হলে এক ব্যক্তি এসে তাঁকে জাগিয়ে তুললো । দেখতে পেলেন, এক অপরিচিত লোক তাকে জাগিয়েছে আর এখন দাড়িয়ে আছে। মুয়াবিয়া (রোযি.) তার পরিচয় জিজ্ঞেস করলেন। সে উত্তর দিলো, আমি ইবলিস । উত্তর শুনে মুয়াবিয়া (রাযি.)-এর কণ্ঠে মুগ্ধতা ঝরে পড়লো । বললেন, যদি তুমি ইবলিসই হও, তবে তাহাজ্জুদের জন্য আমাকে জাগালে কেন? তোমার মতলবটা কী? ইবলিস উত্তর দিলো, আগে উঠুন। তাহাজ্জদটা পড়ে নিন। মুয়াবিয়া (রাযি.) বললেন, বাহ! তাহাজ্জুদের খবরও দেখি তুমি রাখ । তোমার কাজ তো তাহাজ্জুদ থেকে বাধা দেয়া, অথচ আজ এর বিপরীত করলে, এটা তুমি কোথেকে শিখলে? সে উত্তর দিলো, আসল ব্যাপার হচ্ছে, গত রাতে আমি তাহাজ্জুদ থেকে আপনাকে বিরত রেখেছিলাম । আপনার তাহাজ্জুদ কাযা করে দিয়েছিলাম । কিন্তু আপনিই বা কম করলেন কই, ড৮৮৮.81100001109-0010
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।