Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

এটা ফেরেশতাদের কৃতিত্ব নয় কারণ, গুনাহ করার যোগ্যতা ফেরেশতাদের নেই। এইজন্য তারা গুনাহ করে না। প্রকৃতপক্ষে এটা কোনো কৃতিত্ব নয়। যেমন অন্ধ ব্যক্তি যদি পর নারীর প্রতি, অশ্লীল ছবির প্রতি না থাকায়, তাহলে এটা তার কোনো বিশেষত্ব নয়। অপর দিকে মানুষের মাঝে রয়েছে গুনাহ করার যোগ্যতা, সুতরাং এ যোগ্যতা থাকার পর এ থেকে বিরত থাকাই হলো গ্রকৃত কৃতিত্ব । যাবতীয় গুনাহর রূপ-রস আর গন্ধ মানুষের সামনে চোখ ধাধিয়ে পড়ে থাকে, তখন সে এগুলো থেকে বেঁচে থাকাই হলো আসল কৃতিত্ব । এ মানুষের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। গজান্নাতের অনবদ্য সৌন্দর্য শুধু মানুষের জন্য ভালোভাবে বুঝে নিন, ফেরেশতারা জান্নাতে থাকবে ঠিক, তবে জান্নাতের অনবদ্য সৌন্দর্য থেকে মজা নিতে পারবে না। কারণ, মজা ও বিলাসিতা গ্রহণ করার যোগ্যতাই তাদের নেই । জান্নাতের যাবতীয় নেয়ামত ও মাধুর্য আল্লাহ তাদের জন্য রেখেছেন, যাদের মাঝে গুনাহ ও নেক আম্লল করার যোগ্যতা সমভাবে রয়েছে। আল্লাহর হেকমতের ওপর অভিযোগ-অনুযোগ উত্থাপন করার যোগ্যতা কার আছে? আল্লাহর হেকমত সম্পূর্ণ আয়ত্ত করার মতো প্রতিভাই বা কার আছে? তিনি মানুষকে সৃষ্টি করেছেন বিপরীতমুখী দু'টি যোগ্যতা দ্বারা সমৃদ্ধ করে। এরপর যদি কেউ কেউ যদি যোগ্যতাকে সঠিকভাবে ও সঠিক পথে কাজে না লাগায়, তার জন্য খোলা রেখেছেন ইসতেগফার ও তাওবার পথ। এর মাধ্যমে তিনি তার গাফফার, গাফুর, সাত্তার, রহীম ইত্যাদি গুণের প্রকাশ ঘটান । বান্দা যদি গুনাহই না করে, তাহলে তার এসব গুণের প্রকাশ টবে কিভাবে? কুফরও হেকমত থেকে মুক্ত নয় বুযুর্গানে দ্বীন বলেছেন, এ পৃথিবীর কোনো বন্তুই হেকত থেকে মুক্ত নয়, এমনকি কুফরও নয় । মাওলানা রূমী (রহ.) বিষয়টিকে তুলে ধরেছেন এভাবে- 4১৮7727৮407 অর্থাৎ- “কুদরতের এ কারখানায় কুফরেরও প্রয়োজন রয়েছে । কারণ, আবু লাহাব না থাকলে জাহান্নামের আগুন কাকে পোড়াতো?' এজন্য বলি, গুনাহও আল্লাহর ইচ্ছার অংশ । গুনাহর খাহেশ বান্দার অন্তরে তিনিই সৃষ্টি করেন, যেন বান্দা এ খাহেশকে মাড়াতে পারে এবং পোড়াতে পারে । ড7৮/৮৮.7110701109.00171

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।