Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

১১55৪ ভতিততততজজঙকজকতিডরত৩৪৩৩৮৪৬জগররজকতততিজজততভররিকিঠিডরজরততকজ্রিতিকওক্জররককডতকিরতরিততবডজ৯র৪ড৬স্রক৬এডকজিকক ও ওজত যুবকটি চলে যাওয়ার পর আমি হযরতকে বললাম, "হযরত! আসলেই বিশ্য়কর এক তাওবার সন্ধান আপনি যুবকটিকে দিয়েছেন। কিন্তু আমার মনে তো খটকা দেখা দিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, কী খটকা? আমি বললাম, গুনেছি, তাওবার জন্য তিনটি শর্ত রয়েছে। ১. কৃত গুনাহের ওপর অনুতপ্ত হওয়া । ২. গুনাহটি সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়া। ৩. ভবিষ্যতে না করার অঙ্গিকার করা। এ তিনটি শর্তের মধ্যে প্রথম দুটি শর্ত পূরণ করা তো খুব কঠিন নয় । তবে সমস্যা হলো'- তৃতীয় শর্তাটিকে নিয়ে । কারণ, কে জানে অঙ্গীকার টেকসই হবে কিনা? আর অঙ্গীকার শুদ্ধ না হলে তাওবা তো শুদ্ধ হবে না। সুতরাং গুনাহটিও মাফ হবে কি হবে না- এ ব্যাপারে খুব দ্বিধা-ঘন্দ্বে আছি।' আমার উক্ত কথার উত্তরে বাবা নাজম আহসান (রহ.) বললেন, যাও মিয়া! তোমরা তো অঙ্গীকারের অর্থ কী, সেটাই বুঝো না। অঙ্গীকারের অর্থ হলো, নিজের পক্ষ থেকে এই নিয়ত কর যে, ভবিষ্যতে গুনাহটি আর করবো না। এখন অঙ্গীকারের সময় অন্তরে যদি এ খটকা থাকে যে, অঙ্গীকার পূর্ণ করা আমাদের দ্বারা সম্ভব হবে কি না, তবে এটা অঙ্গীকার পরিপন্থী নয় । হ্যা, নিয়তটা হতে হবে নির্ভেজাল । আর খটকার জন্যও একটা চিকিৎসা আছে। তাহলো, আল্লাহর কাছে দুআ কর যে, হে আল্লাহ! আমি তাওবা করছি। ভবিষ্যতে গুনাহটি না করার অঙ্গীকার ব্যক্ত করছি। কিন্তু আমি কতটুকু, আমার ওয়াদাই বা কতটুকু? আমি নিতান্ত দুর্বল । জানা নেই, এ ওয়াদার ওপর টিকে থাকতে পারবো কিনা? হে আল্লাহ! আপনিই আমাকে ওয়াদার ওপর মজবুত ও স্থির রাখুন। এভাবে দুআ করলে ইনশাআল্লাহ্‌ উদ্ভুদ খটকা আপনা আপনি দূর হয়ে যাবে। সত্য বলতে কী, বাবা সাহেবের উক্ত কথাগুলো শুনে আমার অন্তর শান্তিতে ভরে গেলো। নিরাশ হয়ো না হযরত সিররী সাকতী (রহ.) ছিলেন একজন বড় মাপের আল্লাহওয়ালা । €ুমরত জুনাইদ বাগদাদী (রহ.)-এর শায়খ ছিলেন। তিনি বলতেন, গুনাহগুলোর গগারণে অন্তরে ভয় থাকলে এবং এর জন্য অনুশোচনা হলে তার জন্য নৈরাশ্যের অনুমতি নেই। হ্যা, এটা অবশ্যই মারাত্মক কথা যে, অন্তর থেকে গুনাহভীতি চলে গর এবং অনুতপ্ত হওয়ার চেতনা সম্পূর্ণ মিটে যাবে। মানুষ যদি গুনাহর ওপর গীনাজুরি করে এবং গুনাহকে জায়েয করার জন্য অপব্যাখ্যার আশ্রয় নেয়, ড৮৮৮.81100001109-00100

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।