2৪৩5৮ ত৯৬তত৬জও্কিডতিসতেনততজক্রিককিকজরডকরতত্কককজরকজতকতরজডওড ৫৬৪৪ র৬ড ৪৩৩৪৪ ৩ওডড ৪ জর ও ৪৩৪৪৩৩৬৩৬৪৮৪৪৬ক৪০ক৬৪৪৪৬৪জ এত এ তিনটি জিনিস পাওয়া গেলে তখনই হবে পরিপূর্ণ তাওবা । আর তাওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। সে পরিণত হয় এক পবিত্র ও আলোকিত মানুষে । হাদীস শরীফে এসেছে- (5.6 ৪০৪০ ১৯০] ত্ড ০ ৮) এ ক তা ০৮৩5৬ অথাৎ- "গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তির মতই পবিত্র, যার কোনো গুনাহ নেই।' এখানে তাওবা কবুল হওয়ার অর্থ শুধু এটা নয় যে, তার আমলনামায় লিখে দেয়া হবে- অমুক এই গুনাহটি করেছে, এখন তা মাফ করে দেয়া হয়েছে । বরং এর অর্থ হলো, তার আমলনামা থেকে গুনাহটি সম্পূর্ণভাবে মুছে দেয়া হয়। কিয়ামতের দিন এর আলোচনাও আর উঠবে না। কিরামান কাতিবীন : একজন আম্রীর, অপরজন তার অধীন বরং আমি আমার শায়খ থেকে একটি কথা শুনেছি, যা কোনো কিতাবে পাইনি, তাহলো প্রত্যেক মানুষের সঙ্গে কিরামান কাতিবীন নামে যে দু'জন ডান দিকের ফেরেশতা নেকগুলো লিখেন আর বাম দিকের ফেরেশতা বদগুলো লিখেন। আমার শায়খ এ দুই ফেরেশতা সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা ডান দিকের ফেরেশতাকে করেছেন বাম দিকের ফেরেশতার জন্য আমীর । কেননা, আল্লাহর বিধান তো হলো, দু'জন এক সঙ্গে কোনো কাজ করলে একজনকে আমীর মেনে নিতে হয়। এ দুই ফেরেশতার বেলায় বিধানটি প্রযোজ্য ৷ এজন্য মানুষ যখন নেকআমল করে, ডান দিকের ফেরেশতা তা সঙ্গে সঙ্গে লিখে ফেলে । তখন বাম দিকের ফেরেশতাকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না। কারণ, আমীর কোনো কাজ করলে অধীনকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না। পক্ষান্তরে মানুষ যখন কোনো গুনাহ করে, তখন বাম দিকের ফেরেশতা তার আমীর তথা ডান দিকের ফেরেশতাকে জিজ্ঞেস করে এটি লিখবো কিনা? ডান দিকের ফেরেশতা উত্তর দেয়, 'না, এখনই লিখো না। একটু অপেক্ষা কর। এমনও হতে পারে যে, সে তাওবা করবে । এখন লিখে ফেললে তখন তো মুছে দিতে হবে।' এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাম দিকের ফেরেশতা আবার জিজ্ঞেস করে যে, 'এবার লিখবো কিনা?' ডান দিকের ফেরেশতা এবারও একই উত্তর দেয়। এভাবে আরো কিছু সময়ের পর বাম দিকের ফেরেশতা তৃতীয়বার একই প্রশ্ন করে। তখন ডান দিকের ফেরেশতা উত্তর দেয় যে, হ্যা, এবার লিখতে পার ।' ড৮$.81100001109-0010
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।