Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ক্তওজতিও তর নতজজজনউতজতজককজকতকিতজজকততকরতজনজজজরজজতনতজতজতভজতককডিউিরজতকতজতত৬৪ জজ কজরক৬ঞজর৪৪৪৩৩৪৩৪ড৮৪জরজজরডরতজ৪৬৯৬% অর্থাৎ- মানুষের নফসও ওই বিষাক্ত সাপের মতো, এখনও যার মৃত্যু হয়নি । রিয়াযত, মুজাহাদা ও সাধনার ঝড়ে সে হয়তো কিছুটা নেতিয়ে পড়েছে, তবে মারা যায়নি । যে-কোনো সময় সে তেজী হয়ে ওঠতে পারে, ছোবল মারতে পারে, ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে । অতএব, এর ধ্বংস-ক্ষমতা সম্পর্কে উদাস থাকা যাবে না মোটেও । এক মুহুর্তের অসতর্কতার সুযোগে সে ধ্বংস করে দিতে পারে অনেক কিছু। ইসতেগফার এবং তাওবা : গুনাহগলোর প্রতিষেধক কিন্তু আল্লাহ বান্দার ওপর পরম দয়ালু । যেমনিভাবে তিনি নফস ও শয়তান নামক দু'টি বিষধর সাপ তৈরি করেছেন, যাদের কাজ হলো, মানুষকে পাপের সাগরে ডুবিয়ে মারা এবং জাহান্নামের অগ্সি জিহ্বার মুখে সপে দেয়া; তেমনিভাবে তিনি এদের মোকাবেলায় সৃষ্টি করেছেন শক্তিশালী প্রতিষেধক। বিষের প্রতিষেধক থাকবে না- আল্লাহর হেকমতের দাবি অনুযায়ী এমনটি হতেই পারে না। বিষের ধ্বংসশক্তি এবং প্রতিষেধকের উপশমশক্তি সমবলীয়ান করে তিনিই সৃষ্টি করতে পারেন, যিনি বান্দার ওপর এত দয়ালু হতে পারেন। বরং প্রতিষেধকটা আরো বেশি ক্ষমতাধর । আর তাহলো, ইসতেগফার এবং তাওবা । ইসতেগফার এবং তাওবা শয়তান ও নফসের পরম শত্রু । এ শত্রুকে তারা খুবই ভয় পায়। কারণ, এ শক্তি তাদের বিষকে একেবারে অকেজো করে দিতে সক্ষম । অতএব, যখনই দেখবে শয়তান ছোবল মারার জন্য হিসফিস করছে কিংবা নফস দংশন করার জন্য ফৌঁসফোস করছে, তখনই তাওবা এবং ইসতেগফার নামক প্রভাব বিস্তারী প্রতিষেধক কাজে লাগাবে । সঙ্গে সঙ্গে ইসতেগফার পড়ে নিবে- 41৬28457456 9540 এ উক্ত দু'আটি ইসতেগফারের দু'আ । শয়তান ও নফসের বিরুদ্ধে ঢালস্বরূপ একটি দু'আ। তাদের ঢেলে দেয়া বিষ নিমিষেই শেষ করে দেয়ার অত্যস্ত ফলদায়ক হাতিয়ার এটি | সুতরাং সব সময় এ হাতিয়ারকে কাজে লাগাবে । কুদরতের আজব কারিশমা আমি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়েছিলাম । সফরটি করেছিলাম রেলযোগে ৷ পথে এক জায়গায় রেল থামলো । এলাকাটি ছিলো পাহাড়ি । আমরা নামাযের উদ্দেশ্যে রেল থেকে নেমে পড়লাম । তখনি সেখানে দেখতে পেলাম সুন্দর একটি বৃক্ষচারা ৷ চমৎকার কচি কচি তার পাতা । পাতাগুলোর সৌন্দর্য দেখে আমি দারুণভাবে মোহিত হলাম । নিজের অজান্তেই হাত বাড়ালাম একটি পাতা ছিড়ে নেয়ার জন্য । আর তখনই আমার রাহবার আমার হাতটা এক ঝটকায় ড৮৮.811000901109-0010

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।