₹৫₹55 ৪৩৪৩৪০৯৩৪৪৭ হত কুজতিহতত ৪৬৪৪ ড৮৪ ৪৬৩ ৪ ৩৪৪৯০৮৪৯৪৩৪ ৬৪৩ ৪৪ জিত তরিকত ৩৪৪৩৩ ৩ কতত তব চিজ ভক্ত উজ করত ৪৪5 তত ৬৩৪ কত আমাদের ব্যর্থতার আরেকটি অন্যতম কারণ হলো, ইসলামের সার্বজনীনতার ব্যাপারে আমাদের কোনো কর্মসূচি নেই। কিংবা থাকলেও সেগুলো যথেষ্ট নয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, একদিকে আমরা ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার বিষয়টি এতটাই গুরুত্ব দিচ্ছি যে, এটাই ইসলামের পরিচয় হিসাবে আমরা সমাজের সামনে উপস্থূর্পন করছি। অপর দিকে বর্তমান সমাজে তাকে প্রতিষ্ঠিত করার জন্য কর্মপন্থা কী হতে পারে- এ সম্পর্কে আমাদের কোনো সুধারণা ও সুবিন্যস্ত রোডম্যাপ নেই। কেউ একটু-আধটু প্র্যান সাজালেও তা উল্লেখযোগ্য নয় । “আল্লাহ না করুন" আমার উদ্দেশ্য এটা নয় যে, এ যুর্গে ইসলাম মানানসই নয় এবং ইসলামকে স্বাগতম জানানোর মতো মানসিকতা এ সমাজের মানুষের নেই, বরং ইসলাম তো সর্বকালের জন্য এবং সকল এলাকার জন্যই প্রযোজ্য । স্থান ও কালের সঙ্গে আল্লাহর এ দ্বীন সীমাবদ্ধ নয়। সুতরাং বর্তমান যুগের সঙ্গে ইসলাম খাপ খাবে না- এ জাতীয় ধারণা যার মাঝে আসবে, সে ইসলামের গঞ্ডি থেকে বের হয়ে যাবে । তবে স্পষ্ট কথা হলো, বর্তমান যুগে ইসলামকে সুপ্রতিষ্টিত করতে হলে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অথচ এ বিষয়ে গভীর গবেষণা ও বাস্তবতা স্বীকার করার মতো অনুসদ্ধিৎসা নেই বললেই চলে। ইসলাম প্রতিষ্ঠার কর্মকৌশল যুগের চাহিদা হিসাবে পাল্টে যায় আমরা ইসলামের জন্য কাজ করছি, চেষ্টা-সাধনা করছি এবং মানবজীবনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালাচ্ছি। কিন্তু এ বিষয়ে আমাদের মাঝে একটু ভুল ধারণা আছে। আমরা মনে করি, আমাদের কাছে “ফতওয়ায়ে আলমগীরী' আছে, তাকে সামনে রাখবো এবং যুগ-জিজ্ঞাসার সমাধান দেবো । এ জাতীয় নিষ্পাপ ধারণাকে সামনে রেখেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, কোনো “মূলনীতি চিরস্থায়ী হওয়া এবং সে মূলনীতির আলোকে যুগ-জিজ্ঞাসার সমাধান পেশ এক বিষয় নয়। মূলনীতিকে অক্ষত রেখে যুগ-পরিবেশের সঙ্গে সামঞ্জস্য সাধন করে ফতওয়া তো সহজ বিষয় নয়। ইসলাম আমাদের সামনে যেসব বিধান, শিক্ষা ও মূলনীতি পেশ করেছে, সেগুলো অবশ্যই সকল যুগের জন্যই উপযোগী। কিনতু সেগুলো বাস্তবায়ন করার কৌশল এবং যুগের চাহিদা সব সময় এক থাকে না। যেমন, মসজিদের কথাই ধরুন। মসজিদ নির্মাণ করার পদ্ধতি আগেকার যুগের জন্য এবং বর্তমান যুগের জন্য এক নয়। পূর্বে মসজিদ তৈরি হতো খেজুর পাতার ছাপড়া দ্বারা আর এখন মসজিদ তৈরি হয় ইট-বালু-সিমেন্ট দ্বারা । সুতরাং মসজিদ নির্মাণের মূলনীতি ড৮৮.81100001109-00100
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।