নবুওয়াতী জীবন দু'ভাগে বিভক্ত । মন্ধী জীবন এবং মাদানী জীবন। মক্কী জীবনের পরিধি ছিলো তের বছর আর মাদানী জীবনের ব্যাপ্তি ছিলো দশ বছর। ও যুদ্ধ-লড়াই ছিলো না। এমনকি চড়ের প্রতিউত্তরে চড়ও তিনি দেননি । বরং তখন বিধান ছিলো, কেউ অন্যায়ভাবে আঘাত করলে তুমি সহ্য করে যাও। ইরশাদ হয়েছে 4410 $1 422 (৬১:-৮/ “আর ভোমরা ধৈর্ধারণ করো, ধৈর্য তো আল্লাহরই জন্য ।' আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত করা যাবে না। এ ছিলো তখনকার বিধান। অথচ তখন মুসলমানরা দুর্বল থাকলেও এতটা দুর্বল তো ছিলো না যে, কেউ দুই হাত চালালে তার ওপর এক হাত চালানো যাবে না কিংবা কমপক্ষে তার হাত দমিয়ে দেয়া যাবে না। অন্তত এতটুকু শক্তি মুসলমানদের ছিলো । তবে তখনও বিধান ছিলো ধৈর্যধারণের, প্রতিশোধের বিধান তখনও দেয়া হয়নি। মক্কায় হয়েছিলো ব্যক্তি গঠন উক্ত বিধান তখন কেন দেয়া হয়েছিলো? কারণ, গোটা মক্কী জীবনের একটাই উদ্দেশ্য ছিলো, তাহলো এমন লোক তৈরি করা, যারা অনাগত ভবিষ্যতে ইসলামের বোঝা বহনে সক্ষম হবে । তের বছরের মন্কী জীবনের সারকথা ছিলো একটাই- জ্বলে-পুড়ে এরা মানুষ হবে, তাদের আমল ও চরিত্র পবিভ্র হবে, তাদের আকীদা সুদৃঢ় হবে এবং এভাবে তারা পরিণত হবে সোনালী মানুষে । এদের দ্বারাই যুগ নির্মিত হবে, এদের সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে, তার সামনে অনুভূতি এদের মাঝে সদা জাগরুক থাকবে। মানবীয় উৎকর্ষ দীর্ঘ তের বছর ব্যক্তি-গঠন প্রক্রিয়া পরিচালিত হওয়ার পর সূচনা হয় মাদানী জীবনের । সে সময়েই ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব ঘটে এবং ইসলামের বিধান ও দণ্ডবিধিও প্রতিষ্ঠিত হয়। মোটকথা, একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রের জন্য যত কিছু প্রয়োজন, সবকিছুই পরিপূর্ণভাবে বিশ্বমঞ্চে উপস্থাপিত হয়। যেহেতু মানবীয় উৎকর্ষের ট্রেনিংকোর্স নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনেই সম্পন্ন হয়। তাই একটি পরিপূর্ণ রাষ্ট্রের অধিকারী এবং বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হয়েও তাদের হৃদয়ের ধারে-কাছেও কথনও এ চিস্তা আসেনি যে, আমাদের উদ্দেশ্য হলো শুধু রাষ্ট্র গঠন কিংবা ক্ষমতা গ্রহণ । বরং ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকেও ড৮৮৮.81100090109-0010
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।