Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী 5৩৪৩৪ ক৪৪৪৪৩৭৪৪৪৪ ৪৭৪৬ দ্রম ৪৪৪ ৯কডড৪৪৩৬৩৬৮৬৬৮৬৬৬৬র৯৪৪ডজডরক৪০৩৬৩৪ এড উওর র৪ডএকর রড ডর ডজওরডর৮৩৩৩৬৪৪৩৪৪৬৪৩৪৪৬৬৩৬৩ ৪৪৩ ইসলামের জন্য জান-মালের কুরবানীর সংখ্যা নিতান্ত কম নয়। বাস্তবতা হলো, এ দিকটি আমাদের জন্য গর্বযোগ্য । মিসর, আলজেরিয়া ও অন্যান্য রাষ্ট্রে ত্যাগের যে নজীর পাওয়া যাচ্ছে এবং ইসলামী শরীয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে যে অনন্য কুরবানী উপস্থাপিত হচ্ছে, তা নিঃসন্দেহে উম্মতের জন্য গর্বের বিষয়। এতে প্রতীয়মান হচ্ছে যে, আজও ঈমানের বিচ্ছুরণ আল্লাহর ফযলে মুসলমানদের অন্তরে বিদ্যমান রয়েছে। আন্দোলনগুলো ব্যর্থ কেন? কিন্ুএতসব প্রচেষ্টা ও তৎপরতা সত্ত্বেও একটি বিস্ময়কর দৃশ্য আমরা দেখতে পাই যে, কোনো আন্দোলনই বর্তমানে সফলতার শীর্ষ পর্যায়ে পৌছুতে পারছে না। মাঝপথে এসে তাদের কার্যক্রম নিথর হয়ে যাচ্ছে কিংবা অজানা কোনো কারণে স্থবির হয়ে পড়ছে কিংবা ষড়যন্ত্রের কালো হাত তাদের টুটি চেপে ধরছে। ফলে এসব আন্দোলন আশানুরূপ কোনো প্রভাব সৃষ্টি করতে পারছে না। প্রশ্ন হলো, আন্দোলনগুলো কেন এ নির্মম পরিস্তিতির শিকার হচ্ছে? জাগানিয়া আন্দোলন, ত্যাগ সংগঠন, অগণিত প্রচেষ্টা, সময় ও শক্তি ব্যয়ের অদম্য স্পৃহা কেন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে? এটি একটি জিজ্ঞাসা । প্রত্যেকেরই আজ এ নিয়ে ভাবা উচিত। একজন তালিবে ইলম হিসেবে আমি এ নিয়ে বারবার ভেবেছি । আর সে ভাবনাই আজ এ সেমিনারে উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের এত চেষ্টা-তৎপরতা সফলতার মুখ দেখছে না এবং কিভাবে আমরা এ পরিস্থিতি থেকে কেটে ওঠবো? এ প্রসঙ্গে আমি এমন এক স্পর্শকাতর কথা আপনাদেরকে শোনাবো, যার সঠিক ব্যাখ্যা না করতে পারলে আমার আশঙ্কা হয় যে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। এ আশঙ্কাকে মাড়িয়ে তবুও আমি এ বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, আমার মতে যেটি ব্যর্থতার মূল কারণ। দেল-দেমাগ ঠাণ্ডা রেখে এ বিষয়ে সকলেরই একটু চিন্তা করা উচিত বলে আমি মনে করি। অমুসলিমদের ফড়যন্ত্রসমূহ ইসলামী আন্দোলনগুলো সফল না হওয়ার পেছনে যে কারণটি আমরা সকলেই জানি, তাহলো, ইসলাম বিদ্বেষীদের অব্যাহত ষড়যন্ত্র। এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। যেহেতু এটা সম্পূর্ণ জানা কথা । কিন্তু ব্যক্তিগতভাবে আমি যা বিশ্বাস করি, তাহলো অনৈসলামিক শক্তিগুলো মুসলিম উম্মাহর ক্ষতিসাধনে ততক্ষণ পর্যন্ত সফল হয় না, যতক্ষণ না মুসলিম উম্মাহর ভেতরেই ঘুণে ধরে যায়। উম্মাহর ভেতরে পচন ধরলেই বহিরাগত ষড়যন্ত্র সফল ড৮$.81100001109-00100

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।