Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী 5৪৫০০৪৪১৪৪৪৪৪০৪৪৪৪৪৩৩৪০৪০কর৬ক৩৪৭৩০ডর৪৪০৬৫৬৬৪৬৬৩র রড ডতডরচরড৬৭৩৪০৬৬৩৪৩০৮০৪৪১৪৪৫৩৪৪৪৪৪৬৪০৩ ৪৪৪ র৪৪৬৪৩৪৩৬৪০৬ ররর কুরআন মজীদ হাদিয়া দেয়া যাবে না। এর কারণ হিসাবে আমাদেরকে বলা হয়, এতে দেশের সংখ্যালঘুদের মাঝে ভূল বোঝাবুঝির সৃষ্টি হবে। সুতরাং কুরআন মজীদ হাদিয়া নেয়ার ব্যাপারে তিনি অপারগ । এর পরিবর্তে প্রয়োজনে অন্য কিছু হাদিয়া দেয়া যেতে পারে। সরকারী ও রাজনৈতিক পরিমণ্ডলে ইসলামের আজ এ অবস্থা! ইসলামী জাগরণের একটি দৃষ্টান্ত এ উত্তর শুনে আমরা তো হতবাক । সন্ধ্যা বেলায় আমাদের মসজিদে গিয়ে নামায পড়ার সুযোগ হয়। দেখলাম, মসজিদ কানায় কানায় পূর্ণ । প্রবীণ নয়, বরং তরুণদের উপস্থিতিই বেশি । নামায শেষে তরুণরা মসজিদের এক দিকে বসে পড়ে এবং আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারলাম, এটা তাদের প্রতি দিনের আমল । নামায শেষে সকলে প্রতিদিন বসে এবং একটি কিতাব থেকে কিছু পড়া হয়। তারপর পঠিত বিষয়ের ওপর পারস্পরিক আলাপ- আলোচনা হয় । আরো জানলাম, এই আমলটি শুধু এ মসজিদে নয়, বরং দেশের সকল মসজিদেই নিয়মতান্ত্রিকভাবে চলে । অথচ এরা অধিকাংশই তরুণ-যুবক। প্রথাগত কোনো সংগঠন তাদের নেই । তবুও এমন মহৎ কাজ সুবিন্যস্তভাবেই তাদের মাঝে চলে আসছে। মুসলিম বিশ্বের সারচিত্র রাজনীতি ও নেতৃত্ ক্ষেত্রে বর্তমান মুসলিম বিশ্ব ইসলাম থেকে একেবারে পিছিয়ে আছে- উক্ত আলোচনা থেকে এ ধারণাটুকু নিশ্চয় আপনারা পেয়েছেন। অপর দিকে তরুণ প্রজন্ম ইসলামের প্রতি ধীরে-ধীরে ধাবিত হচ্ছে- এটাও নিশ্চয় অনুভব করেছেন। মোটকথা, মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলে যে সারচিত্রটি ভেসে ওঠে, তাহলো, রাজনৈতিক অঙ্গনগুলো ইসলামের সঙ্গে করছে শক্রতামূলক আচরণ কিংবা অন্তত ইসলাম তাদের কাছে অপ্রিয়, ইসলামের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। পক্ষান্তরে একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ইসলাম ক্রমান্য়ে ভরসার কেন্দ্র হয়ে ওঠছে। মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাস্তবমুখী কর্মসূচি পালিত হচ্ছে। মানবতার মুক্তির জন্য ইসলামের প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠছে। ইসলামী বিধান বাস্তবায়নের সন্তোষজনক পদক্ষেপগুলো তরুণদের কাছে গৃহীত হচ্ছে। ইসলামের নামে জীবনবাজি এ পথে চলছে যথেষ্ট সংখ্যক ত্যাগ ও কুরবানী । বিভিন্ন রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করার যেসব আন্দোলন পরিচালিত হচ্ছে- এ থেকে অনুমিত হয়, ড৮৮৮.81100001109.00100

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।