দিকে দেখা যায়, এ বেলাভূমিতেই উচ্চারিত হচ্ছে ইসলামী জাগরণের জয়গান । প্রথমটির ফলাফল হলো, ভয় ও শঙ্কা । আর দ্বিতীয়টির ফলাফল হলো, স্বপ্ন ও আশা । শঙ্কার বেলায়ও আমরা মাত্রাতিরিক্ত নেতিয়ে পড়ি । আশার ক্ষেত্রেও আমরা আকাশকুসুম স্বপ্রের প্রাসাদ নির্মাণ করি। প্রকৃত সত্য অধমের কথা হলো, প্রকৃত সত্য এতদুভয়ের মাঝামাঝি | এটা সত্য যে, আমরা আজ জাতি হিসাবে পতনোন্মুখ জাতি । আবার এটাও বাস্তব যে, এই পতনের ভেতরেও গোটা মুসলিম বিশ্বে নব জাগরণের সূর অনুভূত হচ্ছে। সুতরাং হতাশা ও নিরাশার ক্রিষ্টতায় একেবারে নিথর হয়ে যাওয়া যেমনিভাবে আমাদের জন্য উচিত নয়, তেমনিভাবে ইসলামী জাগরণের নিরেট কিছু শ্োগান-শিরোনাম দেখে উদাসীনতার শিকার হওয়াও আমাদের জন্য শোভনীয় নয়। বরং শঙ্কা এবং আশার আলো-আধারিতেই যেহেতু আমাদের বর্তমান অবস্থান, সেহেতু বিষয়টি সেভাবেই দেখা উচিত। এ কারণেই “মুসলিম উম্মাহর বর্তমান অবস্থান কোথায়ঃ' -শিরোনামের এ বিষয়বন্ধু বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ সুবাদে স্বাভাবিকভাবে এ প্রশ্নও চলে আসে যে, মুসলিম উম্মাহর অবস্থান কোথায় হওয়া এবং কিভাবে হওয়া উচিত? আমি ব্যক্তিগতভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণে যা বুঝি তাহলো অনেক বিষয়ে এবং জীবনের বহু অধ্যায়ে আমরা কেবল অধঃপতনের শিকারই নয়; বরং বাস্তব অর্থেই অধঃপতিত। কিন্তু তা সত্বেও আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহর প্রায় প্রতিটি অঞ্চলে এ অনুভূতি সৃষ্টি হচ্ছে যে, আমাদেরকে মূলে দিকে ফিরে যাওয়া উচিত এবং ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করা প্রয়োজন। এই অনুভূতিকেই বর্তমানে “আস-সাহওয়াতুল ইসলামিয়া" বা ইসলামী জাগরণ নামে অভিহিত করা হয়। ইসলাম থেকে দূরে অবস্থান এবং একটি উদাহরণ কুদরতের বিল্ময়কর কারিশমা যে, মুসলিম বিশ্বের রাজনৈতিক বাগডোর যাদের হাতে, তাদের অবস্থা দেখলে মনে হয়, ইসলাম থেকে দূরে অবস্থানের সীমা একেবারে শেষ পর্যায়ে । একটি ঘটনা- যার তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে। ঘটনাটি যদি আমার নিজের সঙ্গে না ঘটতো, তাহলে হয়তো আমার নিকট বিশ্বাসযোগ্য হতো না । কিন্তু যেহেতু আমার সঙ্গেই ঘটনাটির সম্পর্ক, তাই বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। একবার একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রসিদ্ধ এক মুসলিম রাষ্ট্রে গিয়েছিলাম । দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়, রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় আমরা তাঁকে এক কপি কুরআন মজীদ হাদিয়া দিবো। যথারীতি বিষয়টি প্রটোকলকে জানানো হয়। কিন্তু একদিন পরই আমাদেরকে জানানো হয় যে, রাষ্ট্র প্রধানকে ড৮৮৮.811000901109-00100
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।