মুসলিম উন্মাহর বর্তমান অবস্থান কোথায়? 4 5৮--০৮০%-57168-540 2১4) 1 তর রি ॥ হি 16235016 95১2 পা ৮ পাত শীলা মুহতারাম সভাপতি জনাব ডা. যফর ইসহাক আনসারী ও সুপ্রিয় উপস্থিতি! আমি পরম আনন্দিত যে, দেশের একটি শীর্ষ দ্বীনী গবেষণামূলক প্রতিষ্ঠানকর্তৃক আয়োজিত আজকের বুদ্ধিজীবী সমাজের সেমিনারে আমি একজন ছাত্র হিসেবে যোগদান করার সুযোগ নিতে যাচ্ছি। এ মহতি অনুষ্ঠানে কিছু বলার সৌভাগ্যও আল্লাহর বিরাট এক অনুগ্রহ । আজকের বিষয়বস্তু আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য খুবই গুরুত্পূর্ণ। তাই মুহতারাম ডা. যফর আহমদ আনসারী আমার সম্পর্কে যা বলেছেন- এটা তার সুধারণা ও ভালোবাসাপ্রসূত মন্তব্য । অন্যথায় এ ব্যাপারে শুধু এতটুকু আরয করবো, আল্লাহ যেন বাস্তবেই আমাকে এর যোগ্য বানিয়ে দেন। মুসলিম উম্মাহর দু'টি বিপরীত দিক আপনারা জানেন যে, আজকের আলোচনার বিষয়বস্তু হলো, “মুসলিম উম্মাহর অবস্থান কোথায়?" এটি একটি ব্যাপক বিষয়, যার রয়েছে অনেকগুলো দিক। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মুসলিম উম্মাহর অবস্থান কোথায়? জীবনাচারের দিক থেকে তার বর্তমান পজিশন কী? চরিব্র ও শিষ্টাচারের দিক থেকে তার বর্তমান অবস্থান কোথায় ইত্যাদি। মোটকথা, আজকের বিষয়বস্তু মূলত একটি জিজ্ঞাসা । যে জিজ্ঞাসাটিকে বিভিন্ন দৃষ্টিকোণে বিভিন্নভাবে উপস্থাপন করা যেতে পারে। যার প্রতিটি জিজ্াসাই বিস্তারিত আলোচনার. দাবি রাখে । এক-দু"টি সেমিনারে প্রতিটি জিজ্ঞাসার সমাধান সম্ভব নয়। তাই এর একটিমাত্র দিক নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো । তাহলো মুসলিম উম্মাহ বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ কোথায় অবস্থান করছে? বর্তমানের মুসলিম উম্মাহকে নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে দেখতে পাবো, দু'টি বিপরীতমুখী দিক আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। একটি হলো, মুসলিম উম্মাহ বর্তমানে ধ্বংস ও অবক্ষয়ের শিকার ৷ পতনের বেলাভূমিতে তার বর্তমান অবস্থান । দ্বিতীয়ত, অপর ড৮$.81170001109-0010
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।