কত৪৪৬৩৪ ডর ও কর ওঞ্জরর৬৬৪৫ লক ডররডওডজরিডক ৪৪৪ ৪৮৪৪ কর ডক ডক৬এডতএডডমটেকঞে৬৬৪০৬৪গডররডওডরওকঞক্জতজরর ৬৩৬৪৬ জউরকঞ আল্লাহই ভালো জানেন। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সম্পূর্ণ পরিপন্থী। তার চেহারাতে তো একটা অপূর্ব দীপ্তি সব সময়ই ঝলমল করতো, মুচকি হাসি খেলা করতো | আমাদের হযরত (রহ.) বলতেন- “অনেকে সম্পদের কৃপণ, আবার অনেকে হয় হাসির কৃপণ । তার চেহারা কখনও হাসিমাখা থাকে না। অথচ এটা কত সহজ নেক আমল । কোনো অন্তরও স্নিগ্ধ হয়ে ওঠবে। আর তুমি তার অস্তরকে খুশি করতে পারলে আমলনামায় নেকী পেয়ে যাবে তথা সদকার সাওয়াব পাবে ।' চতুর্থ নসীহত চতুর্থ নসীহত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “তোমার জামার নিচে পায়জামা, লুঙ্গি, সেলোয়ার যাই হোক না কেন, তা “নিসফেসাক্' তথা অর্ধনালা পর্যন্ত রাখবে । যদি এতটুকু না পার, তাহলে টাখনু পর্যন্ত রাখবে । টাখনুর নিচে যেন না যায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে । কেননা, টাখনুর নিচে কাপড় পরিধান করা অহংকারেরই অংশ ।' হাদীসের এ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে, অহংকারের আশঙ্কা থাকলে কাপড় টাখনুর নিচে নেয়া যাবে আর আশঙ্কা না থাকলে নেয়া যাবে। বরং তিনি বলেছেন, টাখনুর নিচে পরিধান করবে না, কারণ এটাও অহংকার ৷ সুতরাং বুঝা গেলো, সর্বাবস্থায় টাখনুর নিচে কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম । কেউ কেউ বলে থাকে, আমাদের মনে অহংকার নেই, আমরা ফ্যাশন হিসাবে টাখনুর নিচে কাপড় পরি। তাদের এ ধরনের উক্তি বিস্ময়করই বটে। অন্যথায় এ পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিনয়ী আর কে হতে পারে । তিনি জীবনে কখনও টাখনুর নিচে কাপড় পরেননি। অহংকারমুক্ত থাকলে যদি টাখনুর নিচে পরার অনুমতি থাকত, তাহলে জীবনে একবার হলেও তিনি করে, দেখাতেন। পঞ্চম নসীহত পঞ্চম নসীহত হিসাব তিনি বলেছেন- 'কেউ তোমাকে মন্দ বললে কিংবা এখন কোনো দোষের কথা বললে যা বাস্তবেই তোমার মাঝে আছে, তাহলে এর প্রতিশোধ গিয়ে তার এমন কোনো দোষ প্রকাশ করে দিও না, যার কথা তোমার জানা আছে।' অর্থাৎ গালির জবাবে গালি দিও না। মন্দ বাক্যের পরিবর্তে মন্দ বাক্য বলো না। কারণ, তার এ গালির কুফল তোমাকে ভোগ করতে হবে না; বরং ভোগ করতে হবে তাকেই । তুমি যদি এতে সবর কর, তাহলে আল্লাহর পক্ষ উত্তম ড৮৮.811000901109-00100
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।