Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

রাখে না, তেমনিভাবে সগীরা গুনাহও করা যাবে না । মনে রাখবেন, আগুন তো আগুনই এবং গুনাহ তো গুনাহই । কিংবা একটি সাপের বাচ্চা এবং একটি বড় সাপ যেষনিভাবে দংশন করে বিষ ঢেলে দিতে পারে, তেমনিভাবে সগীরা কিংবা কবীরা উভয়টার মাধ্যমেই আল্লাহর নাফরমানী হয় ।' এ কারণেই উলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি সগীরা গুনাহকে “সগীরা' তথা ছোট ভেবে সেই গুনাহটি করে, তাহলে সেটিই কবীরা গুনাহ হয়ে গেলো । গুনাহ গুনাহকে টানে গুনাহর অর্থ হলো, আল্লাহর নাফরমানী । আর আল্লাহর একটি মাত্র নাফরমানী- চাই ছোট কিংবা বড়- দোযখে নেয়ার জন্য যথেষ্ট । তাছাড়া গুনাহ গুনাহকে কানে । সগীরা গুনাহ কবীরা গুনাহর জন্ম দেয়। এক গুনাহ শত গুনাহকে টেনে আনে । তাই যে কোনো গুনাহ থেকেই বেঁচে থাকা জরুরি । তৃতীয় নসীহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নসীহতটি করেছেন এভাবে- “অপর ভাইয়ের সঙ্গে কথা বলার সময় হাসি মুখে কথা বলবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তার সঙ্গে আলাপ করবে। কেননা, এটাও নেক কাজের অন্তর্তুক্ত ।' অপর হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন_ “মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে মিলিত হওয়াও সদকা । মানুষ এ কারণেও সাওয়াবের অধিকারী হয়।' হযরত জারির ইবনে আবদুল্লাহ (রাযি.)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী । যাকে বলা হয়ে থাকে 74৫ ৪১৯4 ৪2 অর্থাৎ- এই উম্মতের ইউসুফ । কারণ, তিনি খুব সুদর্শন চেহারার অধিকারী ছিলেন। তিনি বলেছেন_ “আমি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তাকে হাস্যোজ্জ্বল চেহারা বিশিষ্ট চেয়েছি। যতবার তাঁর দিকে তাকিয়েছি, ততবার তিনি মুচকি হেসেছেন। একবারের জন্যও আমার মনে নেই যে, তার চেহারায় হাসির আভা দেখা যায়নি । একটা অপার্থিব মুচকি হাসি তার চেহারায় খেলা করত ।' কেউ কেউ মনে করে, মানুষ যখন দ্বীনদার হবে, তখন তার চেহারা হবে বিমর্ষ ও বিষণ্ন । একঘেয়ে একটানা একটা ময়লামাথা জীবন সে কাটাবে । এটাকে তারা দ্বীনের অংশও মনে করে । এসব কথা তারা কোথেকে আবিষ্কার করেছে, ড৮৮৮.811000901109-00100

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।