Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী 5৮৩৩ এএ জজ তত৩৬৬৩০৩৩৪০২৪১০৪৩৪৬৩৪তল৮৪৭৪০৪৪৩৪৬৪৪ড৪ তত ৪৪৪৪৪৬৬ ০৪৩৪৪৪৩৩০৪৪ ৪৪৩ জ ৪৬ চনত ৩৯তরজিজতজজতকজতরততজজঞতজ আশা করছে, আল্লাহ আমাকে পশ্চিমে নিয়ে যাবেন । অনুরূপভাবে পথ অবলম্বন করছে জাহান্নামের অথচ আল্লাহর কাছে আশা করছে জান্নাতের । হ্যা, আল্লাহর বিশেষ রহমতে কেউ হতে পার পেতে পারে । কিন্তু রহমত তো রহমতই । রহমত কখনও কানুন হয় না। কানুন হলো, তিনি গুনাহর শাস্তি দিবেন। এক বুযুর্গ ক্ষমা লাত করলেন যেভাবে আমার শায়েখ ডা. আবদুল হাই (রহ.)-এর কাছে আমি ঘটনাটি শুনেছি। এক বুযুর্গ, যিনি ছিলেন একজন বড় মাপের মুহাদ্দিস । হাদীসের খেদমতে গোটা জীবন যিনি কাটিয়েছিলেন। যখন তার ইন্তেকাল হলো, কোনো ব্যক্তি তাকে স্বপ্নে দেখলো এবং জিজ্ঞেস করলো, “হযরত! আল্লাহর আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন?" বুযুর্গ উত্তর দিলেন, 'সে এক অবাক কাণ্ড। আমি গোটা জীবনটা ইলম ও হাদীসের খেদমতে কাটালাম । দরস-তাদরীস, ওয়াজ-নসীহত ও লেখালেখি- এই তো ছিলো আমার পুরা জীবনের কাজ। আমার ধারণা ছিলো, এসব আমলের প্রতিদান আমি পাবো । কিন্তু আল্লাহ কী করলেন জানো? তিনি আমার এতসব আমলের কথা কিছু বললেন না বরং বললেন, তোমার একটি আমল আমার কাছে খুব ভালো লেগেছে। তাহলো একদিন তুমি হাদীস লেখায় মগ্ন ছিলে, তখন তুমি দোয়াতের ভেতর কলম ডুবিয়ে কালি নিয়েছিলে, আর সেই সময় একটি পিপাসার্ত মাছি এসে তোমার কলমের নিভে বসলো এবং কালি শুষে তার পিপাসা নিবারণ করলো। সে দিন তুমি মাছিটির ওপর সমবেদনা দেখিয়েছিলে । তুমি ভেবেছিলে, এ তো আল্লাহর মাখলুক। পিপাসার্ত সে। কালি শুষে তার পিপাসা নিবারণ করছে। করুক, তার পিপাসা নিবারণ হোক, তারপর আমি লিখবো । এ ভেবে তুমি কিছুক্ষণের জন্য কলম চালানো বন্ধ রেখেছিলে। তারপর মাছিটি যখন চলে গেলো, তখনই লেখা শুরু করেছিলে । এই যে আমলটি তুমি করেছিলে, তা আমাকে খুশি করার জন্যই করেছিলে । এইজন্যই আমি তোমার সেই আমলটির প্রতিদান হিসাবে তোমাকে মাফ করে দিলাম। দেখুন! একদিকে আমরা ভেবে রেখেছি, ওয়াজ করা, ফতোয়া দেয়া, তাহাজ্জুদ পড়া, লেখালেখি করা প্রভৃতি আমল অনেক বড় আমল । আর অপর দিকে এসব বড় আমলের কথা আল্লাহ তাআলা উল্লেখই করলেন না! অথচ উক্ত বুযুর্গ কলমকে ক্ষণিকের জন্য যদি না থামাতেন, তাহলে হয়ত হাদীসের একটি শব্দ হলেও লেখা হতো। কিন্তু আল্লাহর একটি ছোট্ট মাখলুকের প্রতি একটু মমতা দেখানোর ফযীলত এখানে এর চেয়ে বড় হয়ে দেখা দিলো। যদি তিনি “সাধারণ' মনে করে আমলটি ছেড়ে দিতেন, তবে এত বড় ফয়ীলত. থেকে বঞ্চিত হয়ে যেতেন। আসলে আল্লাহর দরবারে কোন আমলটি কখন কবুল হয়ে যায়, তা বলা মুশকিল । মূলত তাঁর দরবারে আমলের উপচানো ভিড় কিংবা বিশাল সাইজের ড৮$.811700901109-0010

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।