Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

পিপাসায় তার জিহবা বের হয়ে গিয়েছে, হাঁপাচ্ছে। কিন্তু পানি একটু গভীরে, চেষ্টা করেও সে পান করতে পারছে না। এ অবস্থা মহিলাটির অন্তরে দয়া জেগে ওঠলো, সে ভাবলো, আহা! এ কুকুরটিও তো আল্লাহর সৃষ্ট, তেষ্টায় সে মারা যাচ্ছে, আল্লাহর এ সৃষ্টি কতই না কষ্ট পাচ্ছে। মহিলাটি বালতি খোজ করলো, পেলো না। অন্য কোনো উপায়ে পানি নেয়ার চেষ্টা করলো, তাও পারলো না। অবশেষে নিজের পা থেকে চামড়ার মোজাটি খুলে ফেললো এবং কোনোভাবে তা পানি দ্বারা ভর্তি করে কুকুরটিকে পান করালো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলার এ আমল আল্লাহর কাছে এত পসন্দনীয় হলো যে, এর কারণে সে মাফ পেয়ে গেছে। দেখুন, মহিলাটি যদি এর বিপরীত কাজ করতো, যদি সে ভাবতো, আমার জীবনটা তো পাপপূর্ণ, পাপের সাগরে এ সামান্য আমল কী উপকারে আসবে, তাহলে সে মুক্তির চিন্তাও করতে পারতো না। মাগফিরাতের আশায় গুনাহ করো না উক্ত ঘটনা থেকে কিন্তু গলদ ফায়দা উঠানো যাবে না। একথা মনে করে যাবে না যে, যত পার গুনাহ কর, তারপর একদিন একটি কুকুরকে ধর এবং তার পিপাসা মিটাও, এতেই কেন্লা ফতেহ হয়ে যাবে...._ এ জাতীয় ভাবনা সম্পূর্ণ ভুল। কারণ, এখানে দু"টি বিষয় আছে। এক. আল্লাহর কানুন। দুই. আল্লাহর রহমত । আল্লাহর কানুন হলো, গুনাহগার গুনাহ পরিমাণে শাস্তি পাবে । আর আল্লাহর রহমত হলো, কাউকে হয়ত তার বিশেষ কোনো আমলের কারণে মাফ করে দিবেন। দেখার বিষয় হলো, রহমত কে পাবে, কখন পাবে, কোন আমলের ভিত্তিতে পাবে- এসব কিছু কেউই জানে না। অতএব, এ ধরনের অহেতুক বাসনা করা যে, কোনো না কোনো আমল আল্লাহ কবুল করেন এবং মাফ করে দিবেন, বিধায় গুনাহ করলেই বা কী- এমন চিন্তা করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- 2৮০৮৩ ,৬৮) 4001 615 পো এঠি 515 295 ৮০ ৩) (16৭) ০.০৯। ৯০১,৯৮৪] 'যে নিজের খাহেশের পেছনে ছুটে বেড়ায়, কামনার স্রোতে ভেসে বেড়ায় এবং এই আশা করে যে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেই ব্যক্তি অক্ষম।” বর্তমানের চিত্র হলো, যদি বলা হয়- 'গুনাহগুলো ছেড়ে দাও।' উত্তর দেয়, “আল্লাহ বড় দয়ালু, ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। একেই বলে অহেতুক আশা করা । এর উদাহরণ হলো এমন যে, এক ব্যক্তি পূর্ব দিকে দৌড়াচ্ছে, আর ড৮৮৮.811000901109-00100

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।