Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী এ প্রশ্নে বুযুর্গ রাগ করলেন না। চেহারায় একটুও পরিবর্তন এলো না। বরং তিনি বললেন, 'এ মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না। আমি শ্রেষ্ঠ না এ কুকুরটা শ্েষ্ঠ- এ প্রশ্নের উত্তর আপাতত আমার কাছে নেই। কারণ, জানা নেই, আমি কীভাবে মারা যাবো... । যদি ঈমান নিয়ে মরতে পারি, তাহলে আমি কুকুরটার চেয়েও বহুগুণে শ্রেষ্ঠ । আর যদি ঈমান নিয়ে মরতে না পারি তবে... এ কুকুরটা আমার চেয়ে উত্তম। যেহেতু কুকুরের জাহান্নাম নেই, তাই তার ভয়ও নেই। আর আমার তো তখন জাহান্নাম ছাড়া কোনোই উপায় থাকবে না।' প্রকৃত আল্লাহর বান্দা এদেরকেই বলে। এইজন্যই বলা হয়েছে, পাপীকে নয়- পাপকচ্ষে ঘৃণা কর। হযরত থানবী (রহ.)-এর বিনয় হযরত আশরাফ আলী থানবী (রহ.) বলতেন, “আমার অবস্থা হলো, আমি প্রত্যেক মুসলমানকে ফিলহাল আমার চেয়ে ভালো জানি, আর প্রত্যেক কাফেরকে ভবিষ্যতকাল হিসাবে উত্তম জানি। মুসলমান সে তো মুসলমান, তার হৃদয়ে আছে ঈমান, তাই সে আমার চেয়ে উত্তম । আর কাফের হতে পারে, সে ভবিষ্যতের ঈমানদার, আল্লাহর তাওফীক সাথী হলে ঈমান তার নসীব হবে, তাই সে সন্তাবনার ওপর ভর করে বলতে পারি, সে আমার চেয়ে উত্তম, আমি তার চেয়ে অধম।' থানবী (রহ.)-এর মুখে যদি এমন কথা বের হয়, চিন্তা করুন, আমার আর আপনার অবস্থান তাহলে কোথায়... ৷ তিন বুযুর্ণের ঘটনা হযরত থানবী (রহ.)-এর বিশিষ্ট খলীফা মুফতী মুহাম্মদ হাসান (েহ.) একবার বললেন, আমরা যখন থানবী (রহ.)-এর মজলিসে বসি, আমার কাছে মনে হয়, মজলিসের সকল লোক আমার চেয়ে ভালো । আর আমি সকলের চেয়ে ছোট। মাওলানা খায়ের মুহাম্মদ সাহেব (রহ.)- তিনি থানবী (রহ.) একজন বিশিষ্ট খলীফা । একথা শুনে বললেন, আমার অবস্থাও তো একই । চলুন, উভয়ে আমরা থানবী (রহ.)-এর দরবারে যাই। আমাদের এ অবস্থা! জানা নেই, বুঘুর্দদের দরবারে এর কী ব্যবস্থা আছে... কাজেই হযরত থানবীকে জিজ্জেম করা প্রয়োজন। তাই উভয়ে থানবী (রহ.)-এর দরবারে গেলেন এবং বললেন, হযরত! আমরা যখন আপনার দরবারে বসি, তখন আমাদের দিলে এ অবস্থা সৃষ্টি হয়। থানবী (রহ.) উত্তর দিলেন, তোমাদের অবস্থা তো তোমরা বলেছো, এবার আমার অবস্থাটাও একটু শোনো, সত্য কথা হলো- আমারও একই অবস্থা । আমার কাছেও মনে হয়, উপস্থিত মজলিসে সবচেয়ে নগণ্য আমিই 1” ড৮৮$.8117000109-0010

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।