8 4444444 আনার আহ্বান জানালেন । সে বললো, “ইসলাম গ্রহণ করলে আমি কী পাবো? আমি কোন মর্যাদার অধিকারী হবো?' নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, “যদি তুমি ইসলামে প্রবেশ কর, তাহলে তুমি হবে আমাদের ভাই। আর আমি তোমাকে আলিঙ্গন করবো ।' এর উত্তর শুনে সে আরেকবার বিশ্থিত হলো, বললো, “আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন কোথায় আমি আর কোথায় আপনি! আমি তো একজন নগন্য রাখাল মান। গায়ের রংটাও আমার কালো। শরীরটা দুর্গন্ধে ভরা । এ অবস্থাতেও আপনি আমার সঙ্গে কোলাকুলি করবেন?" নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন- “আমি অবশ্যই তোমাকে বুকে টেনে নিবো । তোমার কালো শরীরকে আল্লাহ আলোকিত করে দিবেন । শরীরের দুর্গন্ধও সুগন্ধি দ্বারা পরিবর্তন করে দিবেন ।' নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের. এসব কথা তার হৃদয়কে নাড়া দিয়ে দিলো। সে মুসলমান হয়ে গেলো । তারপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, “ইয়া রাসূলাল্লাহ! এখন আমি কী করবো?" মুহূর্তটি এমন যে, এখনও নামাযের সময় হয়নি। এট্রা-রমযানের মাসও নয় কিংবা যাকাত দেয়ার সময়ও এখন নয়। সুতরাং আপাতত. এগুলো তোমার জন্য ফরয নয়। এখন শুধু একটা কাজ আছে। কাজটি একটু কঠিন। কারণ, কাজটি করতে হবে, তরবারীর ছায়াতলে থেকে । যাকে বলা হয়, জিহাদ ফী সাবিলিল্লাহ ৷ তথা আল্লাহর পথে জিহাদ করা । এটাই তোমার বর্তমান কাজ।' রাখাল উত্তর দিলো, “ইয়া রাসূলাল্লাহ! আমি যাচ্ছি। এ জিহাদে অংশ নিতে যাচ্ছি। কিন্তু আমার একটা কথা আছে, যে ব্যক্তি জিহাদ করে, সে শহীদ কিংবা গাজী হয়। আমি যদি শহীদ হই, তাহলে আপনি আমার যিম্বাদার হবেন কি?" রাসূল সাল্লাল্লাছু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আমি যিম্মাদার হলাম । জিহাদে শহীদ হলে জান্নাতের নিশ্চয়তা তোমাকে দিলাম । আল্লাহ অবশ্যই তোমাকে জান্রাত দান করবেন। আর তখনি তোমার দুর্গন্ধময় শরীর থেকে সুগন্ধি ছড়াবে। তোমার কালো চেহারা সফেদ হয়ে যাবে ।' বকরীগুলো দিয়ে এসো সে তো ছিলো ইয়াহুদীদের রাখাল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “ইয়াহুদীদের যে বকরীগুলো নিয়ে তুমি এসেছো, যাও, সেগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে এসো । কারণ, বকরীগুলো তোমার কাছে আমানত হিসেবে আছে।' ড৮৮.81100001109-0010
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।