পাপকে ঘৃণা করো- পাপীকে নয় উক্ত নসীহতের আরেকটি দিকও রয়েছে। তাহলো কাউকে মন্দ বলো না- এর অর্থ হলো, লোকটি যত মন্দই হোক না কেন, যত নাফরমানিই সে করুক না কেন, তোমরা তাকে মন্দ বলো না। তাকে হীন কিংবা ঘৃণিত ভেবো না। পাপকে ঘৃণা কর, পাপীকে নয়। কারণ, ওই ব্যক্তির শেষ পরিণাম কী হবে, সেটা তোমার জানা নেই। জানা নেই, আজকে পাপিষ্ঠই আগামীতে নেক আমলের আলোতে ঝকমক করে ওঠবে কিনা । এমনও তো হতে পারে, আল্লাহ তাকে শুদ্ধ করে দিবেন, মৃত্যুর পূর্বে তার তাওবা নসীব হবে এবং নেক আমলের তাওফীকও হয়ে যাবে। এমনটি কাফেরকেও মন্দ বলা যাবে না। কারণ, হতে পারে তার ঈমান নসীব হবে, তারপর তোমার থেকেও বেশি ঈমানের আলো পাবে। হাদীস শরীফে এসেছে -251,0৬। 1741 অর্থাৎ “দেখার বিষয় হলো পরিণাম ফল। কে কোন অবস্থায় মৃত্যুবরণ করেছে- সেটাই দেখার বিষয়।" ঈমান নিয়ে মরতে পারলে, নেক আমল নিয়ে বিদায় নিতে পারলে আল্লাহর দরবারে সে ধ্রিয়। তাহলে ভবিষ্যতের দৃষ্টিকোণে হতে পারে, সেও তোমার চেয়ে অগ্রগামী । এক রাখালের বিস্ময়কর ঘটনা খায়বারের যুদ্ধের সময়কার ঘটনা । এক রাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো । সে ইয়াহুদীদের বকরি চরাতো। খায়বারের প্রান্তরে মুসলমানদের তাবু তার নজরে পড়লে সে ভাবলো, আমি তাদের কাছে যাবো এবং দেখবো তারা কী বলে, কী করে। ভাবনা মতো সে বকরি চরাতে চরাতে একদিন পৌছে গেলো শক্রশিবিরে। মুসলমানদের কাছে জিজ্ঞেস করলো, “তোমাদের নেতা কোথায়?" সাহাবায়ে “ওই যে আমাদের নেতার তাবু । তিনি সেখানেই আছেন ।' রাখাল হতবাক হয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর প্রতি তাকালো । তার যেন বিশ্বাস হচ্ছে না যে, এত বড় নেতা, এত বড় বাদশাহ, তার তাবু কী করে এত সাদামাঠা হয়। খেজুর পাতার তাবু একজন সম্রাটের জন্য কি মানায়। বিস্বয়ের ঘোর যেন তার কাটে না। অবশেষে সে আস্তে আস্তে ওই তাবুতে প্রবেশ করলো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আপনি কী পয়গাম নিয়ে এসেছেন? কিসের দাওয়াত দিচ্ছেন? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিলেন। ঈমান ও ইসলামের কথা তার সামনে তুলে ধরলেন এবং তাকেও ইসলামের ওপর ঈমান ড৮$.811000901109-0010
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।