দেখুন, এ ছিলো জাবির রোযি.)-এর প্রথম সাক্ষাত। এর পূর্বে তিনি নবীজীকে দেখেননি । প্রথম সাক্ষাতেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসীহত ছিলো, “অন্যকে গালি দিবে না, কটু কথা বলবে না, কারও সঙ্গে অসদাচরণ করবে না।' প্রথম সাক্ষাতে এবং প্রথম নসীহতে তিনি একজন মানুষের মনের প্রতি এতটা লক্ষ্য রেখেছেন। তাই একজন মুসলমানের উচিত, অপর ভাইয়ের অন্তরে আঘাত না দেওয়া । ও আবু বকর সিদ্দীক (রাধি.)-এর ঘটনা হযরত আবু বকর সিদ্দীক (রাষি.)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী । তার একজন গোলাম ছিলো, যাকে তিনি কোনো কারণে লানত করেছিলেন । মূলত গোস্বার ধাক্কা সামলাতে না পেরে তার মুখে 'লানত' শব্দটি বের হয়ে গিয়েছিলো । বিষয়টি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি তার এ প্রিয় সাহাবীকে লক্ষ্য করে বললেন- “লানত করবে, সিদ্দীকও হবে । কাবার প্রভুর কসম! এ দু'টি এক সঙ্গে থাকতে পারে না।' এত কঠোর ভাষা তিনি তার সবচে" প্রিয় সাহাবীকে বলেছেন, শুধু একজন গোলামের মনের প্রতি তাকিয়ে । এরপর কী হলোঃ হযরত আবু বকর সিদ্দীক (রাষি.) গোলামটিকে আযাদ করে দিয়েছিলেন । 'উপদেশটি আমি আজীবন মেনে চলেছি অথচ আমাদের বর্তমান কর্মপন্থা চলছে শরীয়তবিরোধী স্রোতের দিকে । অপর ভাইকে গালি দেয়া, কটু কথা বলা, খবিছ-আহম্মক, কমবখত ইত্যাদি শব্দ ব্যবহার করা মুসলিম সমাজেও আজ সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। লক্ষ্য করুন, জাবির (রাযি.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত উপদেশ পেয়ে কী বলছেন। তিনি বলেন- “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নসীহত আমি আজীবন মেনে চলেছি। এরপর থেকে কোনো গোলামকে, না কোনো স্বাধীন লোককে, না কোন ইটকে এমনকি বকরিকেও নয়- আমি আর কখনও মন্দ কথা বলিনি ।' সাহাবাদের কর্মপন্থা ছিলো এমনই । নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সামের প্রতিটি কথা তারা পালন করেছেন অক্ষরে অক্ষরে । গোটা জীবনকে সমৃদ্ধ করে নিয়েছেন তারই দিক-নির্দেশনা মাফিক। ড৮৮৮.81170001109-0010
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।