Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

তক তগিতকককতও জগত রও ভররায়ারওকডঝকক৩ক৬র ররর রও ডরচপ্রড মক ৪০ক ৪ এত জজত৪৩৮৪৪জ দ৪জ ৩ জজ ডক৬ ৬৪৪৪৩ ৪৬৬ যার মর্মার্থ হলো, “মানুষ যখন নৌবিহারে বের হয়, তখন হঠাৎ তাদেরকে ঝড়ো হাওয়া আক্রমণ করে, বাচার কোনো উপায় তাদের সামনে থাকে না, সে সময় লাত, উধ্যা, মানাতসহ অন্যান্য মূর্তির কথা তাদের স্মৃতিপটে আসে না, বরং তারা তখন আল্লাহ এবং শুধু আল্লাহকেই ডাকে যে, হে আল্লাহ! এ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন ।' আলোচ্য হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি মিথ্যা খোদার রাসূল নই । আমি সত্য খোদার রাসূল । তারপর তিনি বলেছেন-_ “আমি সেই আল্লাহর রাসূল, যিনি তোমাদের দুর্ভিক্ষ দূর করে দেন। দুর্দিনে আক্রান্ত হয়ে তার কাছে মিনতি জানালে, তিনি সুদিন ফিরিয়ে দেন। যখন তুমি কোনো গনগনে রোদের ভেতর বিশাল মরুভূমি অতিক্রম কর, তখন তোমার উটটি যদি হারিয়ে যায়, আর সে কঠিন মুহূর্তে যে আল্লাহকে স্মরণ কর, হৃদয়ের সবটুকু আবেগ ঝরিয়ে যে আল্লাহর কাছে আবেদন কর যে, হে আল্লাহ! আমার প্রিয় বাহনটি নেই, আমি নিরুপায়, একান্ত নিরুপায়, আমার উট, আমার প্রিয় বাহন আমাকে ফিরিয়ে দিন- তখন যে আল্লাহ তোমার উটটি পুনরায় তোমাকে দান করেন, আমি সেই আল্লাহর রাসূল ।' বড়দের কাছে উপদেশ চাওয়া তারপর জাবির ইবনে সুলাইম (রাি.) বলেন, 'হে আল্লাহর রাসূল! আমাকে কিছু নসীহত করুন ।' এখান থেকে বুযুর্গানে দ্বীন মূলনীতি বের করেছেন যে, বড়দের সাক্ষাত পেলে, বিশেষ করে দ্বীনের দিক থেকে বড় এমন কোনো ব্যক্তিত্বের সঙ্গে দেখা হলে, তখন তার কাছ থেকে উপদেশ প্রার্থনা করা উচিত। কারণ, অনেক সময় নসীহতের ভাষা শ্রোতার হৃদয়কে আলোড়িত করে দেয়। এর মাধ্যমে তার হৃদয় নূর ও বরকতের প্রান্র্যে ভরে ওঠে । তার জীবনের মোড় ঘুরে যায়। ইখলাস ও মহব্বতের সঙ্গে নসীহত কামনা করলে সেখানে আল্লাহর রহমতও থাকে । তখন বড়'র মুখ থেকে আল্লাহ এমন কথা বের করে দেন, যেই কথা হৃদয়েরই ভাষা । প্রথম নসীহত তাই এ হাদীসে আমরা দেখতে পাই, জাবির (রোযি.) নসীহত কামনা করেছেন, রাসূলুল্লাহ সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি নসীহত করলেন- প ।:510225 3 “কাউকে গালি দিবে না। কাউকে কটু কথা বলবে না।' ড৮৮$.811000901109-00100

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।