5252 49154558205 3৫ ২ 4০৩০ এ 2 “নামাযে উচ্চৈঃস্বরে কিংবা মৃদুস্বরে তেলাওয়াত করো না। উভয়ের মাঝামাঝি পন্থায় তেলাওয়াত কর ।' এ প্রসঙ্গে হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) যা বলেছেন, তা আরও চমৎকার । তার ভাষায়- “উক্ত হেকমত যথাস্থানে সঠিক । তবে এর মাঝে গুরুত্বপূর্ণ আরো একটি হেকমত রয়েছে। তাহলো, মূলত তিনি তাদের দু'জনকে এই শিক্ষা দিয়েছেন যে, হে আবু বুকর! হে উমর! এতদিন পর্যন্ত তোমাদের আমলটি ছিলো, তোমাদের নিজেদের মন মতো । আর ভবিষ্যতে আমলটি করে আমার মর্জিমতো । আমি যা বলেছি, সেটাই হবে তোমাদের পথ। এ পথ অবলম্বন করলে আমার সুন্রাতের অনুসরণ হবে । এর মাধ্যমে তোমরা সুন্নাতের নূর ও বরকত লাভে নিজেদেরকে আলোকিত করতে পারবে । সর্বোপরি সুন্নাত মতে চললে উত্তম প্রতিদান ও সাওয়াব পাবে। উক্ত আলোচনা থেকে আমরা কী শিক্ষা পেলাম? পেয়েছি একটি মৌলিক শিক্ষা। তাহলো সাধারণ কাজ কিংবা আমল আমরা তো এমনিতেই করি। প্রয়োজন শুধু সুন্নাতের নিয়ত করা । এক্ষেত্রে শব্দমালার প্রতিও লক্ষ্য রাখা । তাহলেই অর্জিত হবে সুন্নাতের নূর ও বরকত। আমি সত্য, আমি আল্লাহর রাসূল আলোচ্য হাদীসে জাবির ইবনে সুলাইম (রাযি.) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম আমাকে সালাম দেয়ার পদ্ধতি যখন শিখিয়ে দিলেন, তখন আমি প্রশ্ন করলাম, “আপনি কি আল্লাহ্র রাসূল?” তিনি উত্তর দিলেন- “যখন তুমি বিপদগ্রস্ত হও, তখন যিনি তোমাকে উদ্ধার করেন, তোমার কষ্ট যিনি দূর করে দেন, ধিনি তোমার ডাকে সাড়া দেন, আমি সেই আল্লাহর রাসূল । আমি সত্য আল্লাহর রাসূল ।" জাহিলি যুগে মানুষ মূর্তিপৃজা করত । তাদেরকে খোদা হিসাবে জানতো । তবে তাদের মাঝে একটি গুণও ছিলো। তাহলো যখন কঠিন মুসিবতের জালে ফেঁসে যেতো, তখন আল্লাহকেই ডাকতো । কুরআন মাজীদে এ সম্পর্কে এসেছে- * ৩051 2৭12) 18৫৫ 1127 ১152৮৮0৫1 ০৫০শ। এ টা এএএ। 1১৮১ ৬৭০ 251 ০০012 ক ১৮ ৬৪1 ১ ১ ড৮$.81100001109-0010
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।