*৮৩০৪৩৩০৪৪৬ড৪র ৪৪৪৪ জন৪৪৪৪৮৬৪০০১$৪৪০৪৪৪ডত দত৬দ৫৬৪৪৬০৪৪১৪৬৬৪৩৩৮ক ডর এড তল দডচককররিদজ্জতরররডতও্ররিররিওওওডজউরজরজক হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) একবার খুব অসুস্থ হয়ে পড়লেন। তাকে দেখার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজন আসতে লাগলো । অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- 5206 24-5 954 "তোমাদের মধ্য থেকে কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যেন অল্প সময়ে সেরে ফেলে ।' কেননা, অনেক সময় অসুস্থ ব্যক্তির জন্য প্রয়োজন হয় নির্জনতার। মানুষের উপস্থিতিতে রোগী অনেক ক্ষেত্রে অস্বস্তিবোধ করে। তাই তার কাছে বেশি সময় না থেকে সংক্ষিপ্তভাবে দেখা-শোনা করে চলে আসাটাই বাধ্ধনীয়। আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.)-এর কথা বলছিলাম । অসুস্থ হয়ে তিনি বিছানায় পড়ে আছেন। এক ব্যক্তি তাকে দেখতে এলো এবং বসে পড়লো । সে এমনভাবে বসে থাকলো যে, ওঠার যেন নামও সে নিচ্ছে না। ইতোমধ্যে অনেক মানুষের দেখা-সাক্ষাত শেষ হয়ে গিয়েছে, সকলেই যে যার পথে চলে গিয়েছে, কিন্তু এ ব্যক্তি ঠায় বসে আছে। আবদুল্লাহ ইবনে মুবারক মনে মনে চাচ্ছিলেন, লোকটি উঠে যাক, তাহলে আমি নিজের কিছু একান্ত কাজ করতে পারবো, এখন প্রয়োজন সম্পূর্ণ একাকিত্ের। কিন্তু না, লোকটি ওঠে না। আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) পড়ে গেলেন বিপাকে, কী করা- মুখের ওপর বলেও দেয়া যাচ্ছে না যে, চলে যাও। তাই ইঙ্গিতে বললেন, “একে তো অসুস্থতার জ্বালায় আছি, অপর দিকে যারা দেখতে আসে, তারাও কম কষ্ট দিচ্ছে না।' কিন্তু লোকটি তবুও যেন বুঝে না বরং আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.)কে উদ্দেশ্য করে বললো, “হযরত! আপনার অনুমতি হলে কক্ষের দরজা বন্ধ করে দিতে পারি। তাহলে আর কেউ ঝামেলা করতে পারবে না।' আবদুল্লাহ্ ইবনে মুবারক (রহ.) উত্তর দিলেন, “হ্যা, ভাই! বন্ধ করে দাও, তবে ভেতর থেকে নয়, বরং বের হয়ে বাইরে থেকে বন্ধ করে দাও ।' আসলে এ জাতীয় কিছু লোক থাকবে এটাই স্বাভাবিক । এদের সঙ্গে এমন ব্যবহারই করতে হয়। তবে সাধারণ অবস্থায় যথাসাধ্য চেষ্টা করতে হবে যে, কেউ যেন একথা ভাবতে না পারে তাকে উপেক্ষা করা হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করে এসব সুন্নাতের ওপর আমল করার তাওফীক দান করুন। আমীন। 1 পনর ৮০৪১) ১2:11 রুরনত 5১৭ চৈ পি ড৮৮.81170001109-0010
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।