Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৪5৯5৬৬৪নরতজতলতএতএ জন নক ওজর রভঙলরতড৮৫৮৪৬৪এর রিড ড ৬৪৩ কক কবল ততএ৬ওতরজজজতাতডতজররিরএকিডরজরততওজনত ওর করিও জরে এমন পরিস্থিতির সম্মুখীন হই, যেমন ওয়াজ-নসীহতের পর মানুষ মুসাফাহা করতে ভিড় করে। এ ধরনের পরিস্থিতির ব্যাপারে ডা. আবদুল হাই বলতেন, ভাই! অনেকে যখন আমার সঙ্গে মুসাফাহা করার জন্য এসে ভিড় করে, তখন আমি আনন্দিত হই । ভাবি, এরা সকলেই আল্লাহর নেককার বান্দা । কিছুই জানা নেই, কোন লোকটি আল্লাহর প্রিয় মকবুল বান্দা । যখন ওই মকবুল বান্দার হাত আমার হাতকে স্পর্শ করে যাবে, তখন হয়ত তার বরকতে আল্লাহ তাআলা আমার প্রতিও তার দয়া বর্ষণ করবেন। এসব কথা শিখতে হয় বুযুর্গদের কাছ থেকে । কারণ, যখন অনেক লোক মুসাফাহা করতে উপস্থিত হয়, তখন স্বাভাবিকভাবেই মানুষের আত্মগৌরব ফুলে ওঠার সম্ভাবনা থাকে এবং মাথায় এ চিন্তা ঘুরপাক খায় যে, এত মানুষ যখন আমার সঙ্গে মুসাফাহা করছে এবং ভক্তি-্রদ্ধা নিবেদন করছে, তাহলে বাস্তবেই আমি একজন বুযুর্গ হয়ে গেছি । পক্ষান্তরে মুসাফাহার সময় যদি নিয়ত করে নেয়, তাহলে আল্লাহ তাআলা হয়ত তার বরকত দ্বারা আমাকেও সিক্ত করবেন, আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে তো দৃষ্টিকোণ সম্পূরব্ূপেই পরিবর্তন হয়ে গেলো। ফলে এখন মুসাফাহা করার কারণে অহংকার ও আত্মগৌরব সৃষ্টি হওয়ার পরিবর্তে বিনয় সৃষ্টি হচ্ছে। সুতরাং মুসাফাহা করার সময় নিয়তের দিকটাও খেয়াল রাখতে হবে । মুসাফাহা করার একটি আদব হাদীসের বক্তব্য থেকে প্রতীয়মান হয়, মুসাফাহার একটি আদব হলো, তুমি প্রথমে হাত সরাবে না । কেননা, হাত সরালে হয়তো তোমার সঙ্গে সাক্ষাতকারী এ কথা মনে করতে পারে যে, তুমি তার সঙ্গে মুসাফাহা করতে আগ্রহী নও অথবা তাকে তাচ্ছিল্যের সঙ্গে দেখছো । বিধায় আগ্রহের সঙ্গে মুসাফাহা করবে । তবে কেউ যদি তোমার হাত এমনভাবে জড়িয়ে রাখে যে, ছাড়ানোর কোনো নাম-গন্ধও নেই, তখন প্রথমে হাত সরানোর অবকাশ অবশ্যই আছে। সাক্ষাতের একটি আদব উক্ত হাদীসে এও বলা হয়েছিল যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতকারীর সঙ্গে যখন কথা বলতেন, তখন সাক্ষাতকারী মুখ না ফিরানো পর্যন্ত তিনিও মুখ ফিরাতেন না; বরং আগ্রহভরে শুনে যেতেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত । এর ওপর আমলও নিশ্চয় কষ্টকর। তবুও আমল করার পুরোপুরি চেষ্টা করতে হবে। সাক্ষাতকারীকেও অবশ্য সাক্ষাতদাতার সময়ের প্রতি খেয়াল রাখা জরুরি | ড৮৮$.81100001109.0010

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।