Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী উক্ত হাদীসের প্রথম বাক্য থেকে দুটি মাসআলা আমরা জানতে পেরেছি। এক. সাক্ষাতের সময় মুসাফাহা করা সুন্নাত । মুসাফাহার পদ্ধতি কী হবে, এ সম্পর্কে হাদীসে যদিও কোনো বিবরণ নেই; কিন্তু বুযুর্গানে দ্বীন বলেছেন, উভয় হাতে মুসাফাহা করাই সুন্নাতের অধিক অনুকূলে । এ সম্পর্কে ইমাম বুখারী (রহ.) সহীহ বুখারীর মুসাফাহার অধ্যায়ে প্রসঙ্গ ক্রমে বলেছেন, হযরত হাম্মাদ ইবনে যায়েদ (রেহ.) হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.)-এর সঙ্গে মুসাফাহা করেছেন উভয় হাত দ্বারা । সম্ভবত ইমাম বুখারী হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.)-এর বক্তব্যও এনেছেন যে, তিনি বলেছেন- মানুষ যখন মুসাফাহা করবে, তখন উভয়হাত দ্বারা যেন মুসাফাহা করে। হ্যান্ডশেক করা সুন্নাত পরিপন্থী বর্তমানে এক হাতে মুসাফাহা করা এক প্রকার ফ্যাশন হয়ে দীড়িয়েছে। এটা মূলত ইংরেজরা সর্বপ্রথম চালু করেছে। অথচ কিছু কষ্টরপন্থী বিশেষ করে সৌদি আরবের মানুষ বলে থাকে, মুসাফাহা এক হাতে করা সুন্নাত । জেনে রাখুন, তাদের এ বক্তব্য ভুল। কেননা, হাদীস শরীফে যেমনিভাবে এক বচনের শব্দ ব্যবহার করা হয়েছে, তেমনিভাবে দ্বিচনের শব্দও ব্যবহৃত হয়েছে। আর বুযুর্গানে দ্বীন এর রহস্য উদঘাটন করেছেন এভাবে যে, উভয় হাত দ্বারা মুসাফাহা করা সুন্নাত। কোনো হাদীসেই সরাসরি এটা আসেনি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের মাধ্যমে মুসাফাহা করেছেন। অপর দিকে বিভিন্ন হাদীসে স্পষ্ট এসেছে যে, তিনি উভয় হাত দ্বারা মুসাফাহা করেছেন। বুযুর্গানে দ্বীন থেকেও এ রকম আমলই প্রমাণিত । তাই উলামায়ে কেরাম উভয় হাতের মাধ্যমে মুসাফাহা করাকেই সুন্নাত হিসাবে সাব্যস্ত করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 'আত-তাহিয়্যাত' এমনভাবে মুখস্থ করিয়েছেন যে, ১৫ ৮৫৩৫৫ আমার হাত তার উভয় হাতের মাঝে ছিলো।' এতেও প্রমাণিত হয়, উভয় হাত দ্বারা মুসাফাহা করারই প্রচলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলো । তবে এক্ষেত্রে স্বরণ রাখতে হবে, যদি কেউ এক হাত দ্বারা মুসাফাহা করে, তাহলে সে হারাম কাজ করেছে বলা যাবে না। বরং বলা হবে, সে সুন্নাতের অনুকূল আমল ত্যাগ করেছে। ড৮৮.81100001109-0010

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।