কক তককওডডএঞররতজডওডওক ৪৪৫৩ চডক$জকর ত্র জততও রক ডজরচতর৪৪৩উজ ডক জজ নরতওজতজর তত তকতরডওডওকততততডওক্জরররঠজঞগজঞণতজও করেননি যে, "এটা কেন করলে আর এটা কেন করলে নাঃ' এত আদর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লালন-পালন করেছেন । (তিরমিযী, হাদীস নং ২০১৬) প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ আনাস (রাযি.) আরো বলেছেন, এক দিনের ঘটনা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কাজে বাইরে পাঠালেন। পথিমধ্যে আমি দেখলাম, কয়েকটি শিশু খেলাধুলা করছে। আমিও তাদের সঙ্গে খেলায় মস্ত হয়ে গেলাম । একথা ভুলে বসেছিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজে পাঠিয়েছেন । এভাবে যথেষ্ট সময় চলে গেলো । তারপর হঠাৎ আমার মনে পড়ে গেলো। ঘরে এসে দেখি, ওই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করে নিয়েছেন । তিনি আমাকে জিজ্ঞেসই করলেন না যে, তোমাকে কাজে পাঠিয়েছিলাম, তুমি কোথায় ছিলে? (মুসলিম শরীফ, হাদীস নং ২৩০৯) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু'আর ফল খেদমত করাকালীন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট দু'আও নিয়েছেন। যখন তিনি কোনো খেদমত করতেন, তখনি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দু'আ করতেন। একবার তো এক অন্য রকম দু'আ তিনি পেয়েছেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম তার মাথায় হাত রেখে বলেছিলেন, 'হে আল্লাহ! তার বয়সে এবং ভবিষ্যত প্রজন্মের মাঝে বরকত দান করুন ।' দু'আটি এমনভাবে কবুল হয়েছিলো যে, তার ফলে তিনি প্রায় সকল সাহাবার শেষে তিনি ইন্তেকাল করেছিলেন। অসংখ্য মানুষের তাবেয়ী হওয়ার সৌভাগ্য একমাত্র তীর উসিলাতেই হয়েছে। তাঁকে দেখে, তার সঙ্গে সাক্ষাত করে অনেকেই তাবেয়ী হয়েছেন। যদি তিনি না থাকতেন, তবে এরা তো তাবেয়ী হওয়ার মর্যাদা লাভ করতে পারতেন না। হযরত ইমাম আবু হানীফা (রহ.) হযরত আনাস (রাযি.)-এর সাক্ষাত লাভে ধন্য হয়েছেন অবশ্যই । ইমাম আমাশ (রহ.)ও তার সাক্ষাত লাভ করেছেন। যার কারণে তিনিও তাবে্ী হওয়ার মর্যাদা লাভ করেছেন। এত দীর্ঘ জীবন তিনি পেয়েছিলেন। সন্তান-সন্ততির বরকতও এত বেশি হয়েছিলো যে, তিনি নিজেই বর্তমানে আমার ছেলে-মেয়ে, নাতি-নাতনির সংখ্যা একশ" থেকে অধিক হয়ে গিয়েছে। হাদীসের অর্থ আনাস (রাষি.) থেকে বর্ণিত, রাসূন্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলো, কোনো ব্যক্তি এগিয়ে এলে মুসাফাহা করতেন। ওই ব্যক্তি হাত না ড৮৮.81170001109-0010
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।