হজ১তততকিজরতজঠতিতজতরতকজতকগজদাত্রতিজতউরতততউচরককতওককডডককচতেডরডর্রবরচডর্জরজতজউলিতওতডকরডরতক্রজত্ররিকজরতজলকজজউজরকজকজত 'শোনো আয়েশা! কোমলতা শুধুই শোভা বৃদ্ধি করে। আর কোমলতা বর্জন কেবল ক্রটিযুক্ত করে।' কোমলতার সর্বাত্মক চেষ্টা উক্ত হাদীসের প্রতি লক্ষ্য করুন। ইয়াহুদীরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবী করেছে আর আয়েশা (রাযি.) তার উত্তর যতটুকু দিয়েছেন বাহ্যত তা ইনসাফ পরিপন্থী ছিল না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কঠোরতাও বর্জন করতে বললেন। এর পরিবর্তে কোমলতা প্রদর্শনের নির্দেশ দিলেন । কারণ, এটাই হচ্ছে তার সুন্নাত। সুতরাং বোঝা গেলো, প্রতিটি বিষয়ে যথাসম্ভব কোমলতা প্রদর্শন প্রতিজন মানুষ থেকে কাম্য। হযরত মারুফ কারথী (রহ.)-এর অবস্থা হযরত মারুফ কারখী (রহ.)। আল্লাহর এক মহান ওলী ছিলেন। জুনাইদ বাগদাদী (রহ.)-এর দাদা-পীর । জুনাইদ বাগদাদী (রহ.) ছিলেন হযরত সিররী সাকতী (রহ.)-এর খলীফা । আর সিররী সাকতী (রহ.)-এর খলীফা ছিলেন হযরত মারুফ কারখী রেহ.)। এ মহান বুযুর্গ সব সময় যিকিরের মধ্য দিয়ে সময় কাটাতেন। এক মুহূর্তের জন্যও তিনি যিকির ত্যাগ করেননি । এমনকি একবার এক নাপিত তার গৌফ কাটছিলো। তখনও তিনি যিকির করছিলেন। নাপিত বললো, হযরত! কিছুক্ষণের জন্য থামুন। গৌঁফটা কেটে দিই, তারপর আবার শুরু করুন । তিনি উত্তর দিলেন, তোমার কাজ তো তুমি করছো, আমার কাজ কি আমি বন্ধ রাখবো? এ ছিলো তার অবস্থা । যিকিরই ছিলো তার নাওয়া-থাওয়া। তীর একটি ঘটনা একদিন তিনি কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে দেখতে পেলেন, এক ব্যক্তি পানি পরিবেশন করছে এবং লোকজনকে এ বলে তার দিকে আহ্বান করছে যে, 'যে বান্দা আমার কাছ থেকে পানি পান করবে, আল্লাহ তার ওপর রহম করুন ।' হযরত মারুফ কারখী রেহ.) এ আহ্বান শুনে ওই ব্যক্তির কাছে গেলেন এবং এক গ্রাস পানি নিয়ে পান করলেন। এ ঘটনা যখন তার সাথী দেখলো, তখন খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, “হযরত! আপনি তো রোযা রেখেছিলেন! ।' তিনি উত্তর দিলেন, “আল্লাহর এ বান্দা দু'আ করছে, এমনও তো হতে পারে, তার দু'আ কবুল হয়ে গেছে। তাই তার দু'আর ভাগী হওয়ার জন্য তার থেকে পানি নিলাম এবং রোযা ভেঙে ফেললাম । চিন্তা করলাম, এটা তো নফল রোযা । পরেও এর কাযা করা যাবে। কিন্তু এ ব্যক্তির দু'আর ভাগী হওয়ার সুযোগ তো আর পাবো না।" ড৮৮.81100090109-00100
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।