প্রথমত. যাকে সালাম দেয়া হয়েছে, তাকে এবং সে ছাড়াও তার সঙ্গে 'কিরামান- কাতিবীন' যে দু'জন ফেরেশতা রয়েছে, তাদের উভয়কে । এদের একজন লিখেন মানুষের নেক আমলগুলো, আর দ্বিতীয়জন লিখেন খারাপ আমলগুলো । অতএব, সালাম দেয়ার সর্ষয় এই দুই ফেরেশতার নিয়তও করবে । তাহলে এর মাধ্যমে তিনজনকে সালাম দেয়ার সাওয়াব ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবে । আর ফেরেশতাদের নিয়ত দ্বারা আরেকটি ফায়দা হলো, তারা তো তোমার সালামের উত্তর অবশ্যই দিবে, এভাবে তুমি নিষ্পাপ দু'জন ফেরেশতারও দু'আর অংশীদার হয়ে যাবে । নার্মীযের সালাম ফেরানোর সময় নিয়ত এ কারণেই বুযুর্গগণ বলে থাকেন, নামাযের সালামের সময় যখন ডান দিকে ফিরবে, তখন ডানের সকল মুসলমান ও ফেরেশতার নিয়ত করবে । অনুরূপভাবে বাম দিকে ফেরার সময় বামের সকল মুসলমান ও ফেরেশতার নিয়ত করবে। ফেরেশতারা তো তোমার সালামের উত্তর অবশ্যই দিবে । ফলে তুমি তাদের দু'আর অংশীদার হবে । অথচ খামখেয়ালী করে আমরা এ নিয়ত করি না এবং এক মহান ফায়দা ও সাওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই । উত্তর হবে সালাম থেকে বেশি সালাম দেয়া সুন্নাত। জবাব দেয়া ওয়াজিব । যে আগাম সালাম দিবে, সে বারি গারো 79 42950 2৮$ হি 18 চিনা রিলত ভোগা তা তার উত্তরে তুমি একটু বাড়িয়ে বলবে; কিংবা অন্তত সমান সমান বলবে। যেমন কেউ যদি “'আস-সালামু আলাইকুম" বলে, উত্তরে তুমি “ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুছ' বলবে অথবা কমপক্ষে “ওয়া আলাইকুমুস সালাম' বলবে । যেসব স্থানে সালাম নিষেধ কিছু জায়গায় সালাম দেয়া জায়েয নেই। যেমন কেউ হয়ত দ্বীনের আলোচনায় ব্যস্ত, লোকজনও তার আলোচনা শোনার মাঝে মত্ত, তাহলে এ অবস্থায় আগন্তুক সালাম দিতে পারবে না। বরং সালাম দেয়া ছাড়াই চুপচাপ মজলিসে বসে পড়বে । অনুবূপভাবে তেলাওয়াত রত এবং যিকিরে মগ্ন ব্যজিকেও সালাম দেয়া যাবে না। সারকথা হলো, কেউ যদি কোনো কাজে ব্যস্ত ড৮৮.81100001109-00100
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।