এ সাতটি বিষয়ের মধ্য থেকে পাচটির আলোচনা “আলহামদুলিল্লাহ' আমরা শেষ করেছি। ষষ্ঠ বিষয়টি হলো, সালামের প্রচার-প্রসার করা, পরম্পর দেখা হলে সালাম করা। প্রত্যেক জাতিই সাক্ষাতের শিষ্টাচার মেনে চলে । একে-অপরের সঙ্গে দেখা হলে হ্যালো, গুডমর্নিং, গুডইভেনিং, নমস্কার ইত্যাদি শব্দ তারা ব্যবহার করে। ইসলামেও এ বিষয়ে নির্দিষ্ট শিষ্টাচার আছে। অপরাপর জাতির মত এক-দুণ্টা শব্দ ছুঁড়ে দেয়ার রীতি ইসলামে নেই। বরং এক্ষেত্রে ইসলামের শিষ্টাচার মূলত অন্যান্য জাতির সংস্কৃতি থেকে আরও অনেক উন্নত, প্রাণসম্পন্ন, অর্থবহ, সমৃদ্ধ ও স্বতন্তর। এক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দিষ্ট পদ্থা হলো, 'আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুষ্ছ' বলা। সালামের উপকারিতা কারো সঙ্গে দেখা হলে যদি তাকে 'হ্যালো' বলা হয়, তবে এর দ্বারা কী উপকারিতা হয়ঃ এতে না আছে দুনিয়ার ফায়দা, না আছে আখেরাতের ফায়দা । কিন্তু এরই বিপরীতে যদি কেউ সালামের এ শব্গুলো বলে- আস্-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ঘার "অর্থ হলো, তোমার ওপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক- তাহলে এরই মাধ্যমে আপনি এক মুসলমান ভাইয়ের জন্য তিনটি দু'আ করলেন । এক. শান্তির দু'আ, দুই. রহমতের দু'আ, তিন. বরকতের দু'আ। অনুরূপভাবে সালামের পরিবর্তে গুডমর্নিং-সুপ্রভাবত, গুডইভেনিং-শুভসন্ধ্যা বললে যদি ধরে নেয়াও হয় যে, এগুলো দ্বারা উদ্দেশ্য হলো দু'আ, তাহলেও এ দু'আতো শুধু সকাল কিংবা সন্ধ্যার ভেতরই সীমাবদ্ধ থাকলো । অথচ ইসলামের সালাম-রীতি কত সুন্দর, কতই না অর্থবহ। একবার যদি সালামের দু'আগুলো কবুল হয়, তাহলে সমূহ কলুষতা আমাদের অস্তর থেকে' দূর হয়ে যাবে এবং দুনিয়া ও আখেরাতের সফলতা পদচুম্বন করবে । এ মহান নেয়ামত অন্যান্য জাতির সম্ভাষণ পদ্ধতিতে কখনও পাবেন। এ বৈশিষ্ট্য ইসলামের এবং শুধুই ইসলামের । সালাম আল্লাহর দান হাদীস শরীফে এসেছে, আল্লাহ তাআলা আদম (আ.)কে সৃষ্টি করে বললেন, যাও, অমুক স্থানে ফেরেশতাদের একটি দল বসে আছে। তাদেরকে সালাম করো ৷ আদম (আ.) গিয়ে 'আস-সালামু আলাইকুম" বলে ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দিলেন। ফেরেশতারা ওয়া আলাইবুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ বলে উত্তর দিলো। অর্থাৎ- “ওয়া রাহমাতুল্লাহ' তারা অতিরিক্ত বললো । (বুখারী শরীফ) ড৮৮৮.81100001109-0010
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।