দু'আর শব্দসমূহ তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এবং তিনি নিজেও অসুস্থের জন্য এ দু'আগুলো পড়তেন । দ্বিতীয়ত. এক মুসলমান ভাইয়ের সঙ্গে সহমর্ষিতা ও দরদ প্রকাশের সাওয়াব পাওয়া যাবে। তৃতীয়ত, অসুস্থের জন্য দু'আ করার সাওয়াব পাওয়া যাবে। ছোট্ট একটি আমল অথচ এর ভেতরে রয়েছে তিন-তিনটি আমলের সাওয়াব । সুতরাং রোগীকে দেখার নিয়ত করলে এ তিনটি আমলেরও নিয়ত করে নিবে, তাহলে ইনশাআল্লাহ সবগুলোর সাওয়াব পেয়ে যাবে। দ্বীন কাকে বলে? স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি কথা বলতেন আমাদের শায়খ হযরত ডা. আবদুপ্গ হাই রেহ.)। তিনি বলতেন, শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নাম হলো দ্বীন। একটু দৃষ্টিভঙ্গি পাল্টাও, তাহলে তোমার দুনিয়াও দ্বীন হয়ে যাবে। যে কাজগুলো তোমরা সব সময় করছ, সেগুলোও তখন ইবাদতে পরিণত হবে এবং এর কারণে আল্লাহও সন্তুষ্ট হবেন। তবে শর্ত হলো. দুটি কাজ করতে হবে। প্রথমত. নিয়তের মধ্যে গড়বড় থাকতে পারবে না বরং নির্ভেজাল নিয়ত করতে হবে। দ্বিতীয়ত. কাজটি সুন্নাত তরীকায় করে নাও । ব্যাস, প্রতিটি কাজে শুধু এ দুটি কাজ কর, তাহলে ওই কাজটিই দ্বীনের কাজ হয়ে যাবে । আসলে বুযুর্গদের কাছে যাওয়ার ফায়দা এটাই । তারা মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেন। চিন্তার পথ ঘুরিয়ে দেন। ফলে মানুষ কাজ-কারবার সহীহ পথে চলে এবং দুনিয়ার কাজও ছ্বীনের কাজে পরিণত হয়। রোগী দেখার সময় হাদিয়া নিয়ে যাওয়া রোগী দেখার সময় হাদিয়া নেয়ার প্রচলন আমাদের সমাজে ব্যাপক । অনেকে এটাকে জরুরী মনে করে । কারো কারো ধারণা হলো, হাদিয়া না নিলে রোগীর বাসার লোকজন কী মনে করবে । এ জাতীয় আরো কত ভাবনা মানুষকে অস্থির করে তোলে । অবশেষে অনেকের জন্য হাদিয়া নেয়া সম্ভব হয় না এবং রোগীকে দেখারও তাওফীক হয় না। অথচ রোগী দেখার জন্য হাদিয়া নিতেই হবে- এ ধরনের কোনো বিধান ইসলামে নেই । এটি রোগী দেখার জন্য ফরয, ওয়াজিব কিংবা সুন্নাতও নয় । এটা নিছক 'ব্রসম। এ রুসমের পাল্লায় পড়ে আমরা কত বড় সাওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। শয়তান মানুষকে এ রুসমের প্ররোচিত করে। আল্লাহর ওয়াস্তে রুসমটি বর্জন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন । আমীন । রঙ 45) ০০ শ 5::5:৮:111:1721 2850 ৮ ড৮$.811000901109-00100
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।