না। অবশেষে নিরুপায় হয়ে আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) বললেন, "হ্যা, তাহলে দরজাটা বন্ধ করে দাও । তবে বাইরে গিয়ে বন্ধ করে দাও।' কিছু মানুষের অনুভূতিশক্তি একটু কম। তাদেরকে অনেক ক্ষেত্রে এভাবেই তাড়াতে হয়। সময় বুঝে যাবে মন চাইলো তো রোগীকে দেখতে গেলাম, সেখানে বসে থাকলাম, এটার নাম রোগীর শুশ্রীধা নয়। রোগী দেখার মাকসাদও এটা নয়। ভালোবাসা প্রকাশ করতে গিয়ে শায়খকে কষ্ট দেয়ার নাম 'সেবা' নয়। ভালোবাসার জন্যও বুদ্ধি-শুদ্ধি থাকতে হয়। বুদ্ধি-বিবেক খরচ না করতে পারলে সে মহব্বত প্রকৃত মহব্বত নয়, বরং এটা নির্বৃদ্ধিতা ও শত্রুতা । যেমন ঘুমানোর সময় কিংবা আরামের সময় গিয়ে আপনি উপস্থিত হলেন, বলুন- এটা কী বোকামী নয়? অকৃত্রিম বন্ধু বিলম্ব করতে পারে এক অকৃত্রিম বন্ধু অসুস্থ বন্ধুকে দেখতে গেলো, বন্ধু বন্ধুকে পেয়ে খুশি হলো । বন্ধু এত বেশি সময় কাছে থাক- এটাই বন্ধুর কামনা, ব্যাপারটা যদি এমন হয়, তখন অবশ্য বিলম্ব করার অনুমতি আছে । এ সম্পর্কে একটি ঘটনা মনে পড়ে গেলো। আমার আব্বাজানের এক প্রিয় উস্তাদ ছিলেন, যাকে তিনি খুবই ভালোবাসতেন । মিয়া আসগর হোসাইন (রহ.)। আব্বাজানের এ উস্তাদ আব্বাজানকেও গভীর স্নেহ করতেন। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন। আব্বাজান খবর শুনে তাকে দেখতে গেলেন । অসুস্থ ব্যক্তিকে দেখার আদবের প্রতি লক্ষ্য রেখে আব্বাজান প্রথমে তাকে সালাম দিলেন, ভালো-মন্দ খোঁজ-খবর নিলেন, নির্দিষ্ট দু'আ পড়লেন, তারপর চলে আসার অনুমতি চাইলেন। তখনি মিয়া আসগর হোসাইন (রহ.) একটু অস্থিরচিত্ডে বলে উঠলেন, তোমরা হাদীস শরীফে পড়েছো ৮7:1৫: 9.3 (রোগীকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে দেখে আসবে) এটা একটা মূলনীতি, রোগী দেখার একটা আদব । কিন্তু এটা কী কেবল আমার জন্য পড়েছো? এ আদবটি কি আমার বেলায়ও প্রয়োগ করতে চাচ্ছো? শোনো, এ মূলনীতি তখন প্রযোজ্য; যখন রোগী কষ্ট পাবে। কিন্তু রোগী যদি সাক্ষাতকারীর বিলম্বের মাঝেই আরাম পায়, তখন এ আদবটি প্রযোজ্য নয়। সুতরাং তুমি? বসে পড়ো । আরেকটু দেরী কর ।' অতএব, বুঝা গেলো, সবখানে, সব পরিবেশে এক ধরনের হুকুম প্রযোজ্য নয়। বরং ক্ষেত্র বিশেষ রোগীর কাছে বিলম্ব করাটাই হলো সুন্নাত । কারণ, উদ্দেশ্য হলো রোগী একটু সাম্তবনা লাভ করা। সাম্ত্বনা সে যেভাবে পাবে, সেভাবেই করতে হবে । তখনই রোগী দেখার সাওয়াব অর্জিত হবে। ড৮৮৮.81170090109-0010
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।