এটা সুন্নাত পরিপন্থী রোগীকে দেখতে গেলে সেখানে আঠার মতো বসে থাকবে না। এতে রাগী বিরক্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব-প্রকৃতি সম্পর্কে ছিলেন অভিজ্ঞ । এ ব্যাপারে তার চেয়ে প্রাজ্ছ আর কে হতে পারে? দেখুন! সাধারণত যে কোনো অসুস্থ লোক নিজস্কতা বজায় রেখে একটু অকৃত্রিমভাবে থাকতে চায় । প্রতিটি কাজ সে নিজের মতো করে করতে চায় । কিন্তু মেহমানের সামনে তা সন্ভব হয়ে ওঠে না। যেমন অসুস্থ ব্যক্তি চাচ্ছে একটু পা ছড়িয়ে বসতে । সে সময়ে যদি এমন কোনো মেহমান যে তার কাছে সম্মানের পাত্র, তাহলে পা ছড়িয়ে বসাটা তার কাছে ভালো লাগবে না। অথবা সে চাচ্ছে, নিজ ঘরেরদ্লোককে কিছু বলবে, কিন্তু মেহমানের সামনে হয়ত তা বলা যাচ্ছে না। এই যে বাধা, প্রতিবন্ধকতা এবং বিরক্তি- এটা তো মেহমানের কারণেই হচ্ছে। মেহমান গিয়েছে অসুস্থ ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে, অথচ এর মাধ্যমে নিজের অজান্তেই তাকে কষ্ট দেয়া হচ্ছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মেহমান । রোগী দেখার উদ্দেশ্যে গিয়েছো। সাওয়াৰ কামানোর উদ্দেশ্যে গিয়েছো। লক্ষ্য রাখবে, এটা যেন রোগীর কাছে বিরক্তিকর না হয়। অন্যথায় সুন্নাত পালনের পরিবর্তে আযাবের লালন হয়ে যাবে। হযরত আবদুল্লাহ্ ইবনে মুবারক (রহ.)-এর ঘটনা মহান সাধক হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.)। অনেক বড় মুহাদ্দিস ও ফকীহ ছিলেন তিনি । অনেক গুণের সমাহার আল্লাহ তার মাঝে ঘটিয়েছিলেন। একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । এ মহান ব্যক্তির ভক্ত- অনুরক্তের সংখ্যাও তো আর কম নয়! তাই তাকে দেখার জন্য মানুষ তার বাড়িতে ভিড় জমালো। একের পর এক আসছিলো আর তার খোজ-খবর নিচ্ছিলো। ইত্যবসরে এক লোক এলো, খোঁজ-খবর জিজ্ঞেস করলো, তারপর সেখানে বসে গেলো । বসলো তো বসলোই আর যেন ওঠার নাম নেই। আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) চাচ্ছিলেন, এ ব্যক্তি যেন বিদায় হয়। কিন্তু লোকটি যেন এটা বুঝতেই রাজিনয়। সে এদিক-সেদিক কথা বলেই যাচ্ছিলো । এ অবস্থা দেখে আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) অভিযোগের সুরে বললেন, ভাই! এমনিতে অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছি। তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি যারা দেখতে আসে তাদের পক্ষ থেকে । সময় বোঝে না, পরিবেশ বোঝে না। আসে তো আসেই আর যাওয়ার নাম নেয় না।' লোকটি উত্তর দিলো, “হযরত! এসব লোকের কারণে নিশ্চয় আপনি কষ্ট পাচ্ছেন, ভাই আপনার অনুমতি হলে দরজাটা বন্ধ করে আসতে পারি। তখন আর কেউ আসার সুযোগ পাবে না। আপনি আরাম করতে পারবেন ।' আল্লাহর এ বান্দা এতই বেওকুফ যে, এরপরেও তার বোধোদয় হয় ড৮৮৮.81100090109-0010
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।