Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান সুন্নাত থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। অসুস্থ ব্যক্তি যদি ক্ষোভের পাত্র হয় যদি ক্ষোভ থাকে, তবে কার ওপর ক্ষোভ? অসুস্থ ব্যক্তির ওপর? তবুও যান। সাওয়াবের নিয়তে তাকে দেখতে যান। সন্তর হাজার ফেরেশতার দু'আ লাভের আশায় যান। জান্নাতে বাগান লাভের টানে যান। 'ইনশাআল্লাহ' এর কারণে অনেক সাওয়াবের অধিকারী হবেন। আপনার অন্তরে অসুস্থ ভাইয়ের ব্যাপারে যে ক্ষোত আছে, তা দরদের জোয়ারে যাবে । আল্লাহর ওয়াস্তে এটাকে রুসম মনে করে এর তাৎপর্য বিলুপ্ত করে দিবেন না। অসুস্থ ব্যক্তিকে দেখা রুসম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লান্লাু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এর জন্য আল্লাহ অনেক সাওয়াব বেখেছেন। সময় যেন বেশি না গড়ায় অসুস্থ ব্যক্তিকে দেখার বিষয়ে কিছু আদব আছে। যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আসলে জীবনের প্রতিটি বিষয় সম্পর্কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক-নির্দেশনা আছে। অথচ আমরা তা আজ ভূলে বসেছি। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত শিষ্টাচার নিজের জীবন থেকে আমরা বের করে দিয়েছি । যার ফলে জীবন আজ পরিণত হয়েছে আযাবে । তার নির্দেশিত পথ আকড়ে ধরলে এখনও সম্ভব যে, জীবনটাকে জান্নাতে পরিণত করা যাবে । অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আদব কী, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ৭৬৫১1৫5৮০26 ৯৩ ০০৮-৮০ শিশিি ১৮ ৩১ অর্থাৎ- অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাবে, তখন অল্প সময়ের মধ্যে কাজ সেরে নিবে । এমন যেন না হয় যে, তুমি তাকে দেখতে গেলে অথচ মুহূর্তটি তার উপযোগী নয়। দরদের কারণে তার কাছে গেলে অথচ পরিবেশটা দেখার উপযুক্ত নয়। তোমার দরদ যেন রোগীর অশান্তির কারণ না হয়। তোমার মহববতের বহিঃপ্রকাশ যেন তার জন্য কষ্টের উপকরণ না হয়। বরং দেখবে, এখন তার সঙ্গে সাক্ষাত করা যাবে কিনা, তার পরিবার-পরিজন তার সঙ্গে এ মুহূর্তে আছে কিনা, তোমার যাওয়ার কারণে পর্দার ব্যবস্থা করা লাগবে, এটা তার জন্য এ মুহুর্তে সম্ভব কিনা, এখন তার আরামের সময় কিনা- এসব বিষয় বিবেচনা করে তারপর সবকিছু অনুকূলে হলে তাকে দেখতে যাবে । এটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার একটি গুরুতৃপূর্ণ আদব । এ আদবের প্রতি যত্শীল হবে । ড৮$.81100001109-00100

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।