Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে উল্লেখিত সাতটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। সুতরাং এগুলো পালন করা প্রয়োজন ৷ এ বিষয়গুলো মুসলমানের জীবনের জন্য মর্যাদা, গৌরব ও সত্যতার প্রতীক । আল্লাহ তাআলা না সকলকে এসব বিষয়ের উপর আমল করার তাওফীক দান করুন। । রোগীকে দেখতে যাওয়া একটি ইবাদত উল্লিখিত সাতটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয়টি হলো, রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া । অসুস্থ ব্যক্তির প্রতি যত নেয়া একজন মুসলমানের হকও । এ আমল আমরা গ্গকলেই করি । দুনিয়াতে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে, যে কোনো রোগীকে অন্তত দেখতে যাইনি । তবে এক হলো রুসম পালন। অমুক ব্যক্তি অসুস্থ, তাই দেখতে না গেলে মানুষ কী বলবে- এ জাতীয় চিন্তায় তাড়িত হয়ে আমরা অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর রাখি। তখন এটা হয় ইখলাসশূন্য আমল, যার মধ্যে আন্তরিক প্রশান্তি লাভ হয় না। অপরটি হলো, রাসূঙ্গুক্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন। এর দ্বারা উদ্দেশ্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করা। ইখলাসের নিয়তে, সাওয়াবের আশায় রোগীর সেবা করলে আল্লাহ খুশি হন। বিভিন্ন হাদীসে রোগী দেখার সাওয়াব হিসাবে যেসব ফবীলত বর্ণিত হয়েছে, সেগুলো তখনই পাওয়া যাবে, খন ইখলাসপূর্ণ থাকবে । সুন্নাতের নিয়ত করবে যেমন এক ব্যক্তি কোনো রোগীকে এ আশায় দেখতে যাচ্ছে যে, আমি অসুস্থ হলে সেও আমাকে দেখতে আসবে । যদি আমার অসুস্থতার সময় সে যদি আমাকে দেখতে না আসে, তাহলে ভবিষ্যতে আমিও তাকে দেখতে যাবো না। তাহলে এটা তো "বিনিময়" এবং “রুসম' হয়ে গেলো । এর জন্য সাওয়াব থেকেও বঞ্চিত হবে। পক্ষান্তরে এর মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকে, “বিনিময়' কিংবা “রুসম'-এর গন্ধ না থাকে, তখন সাওয়াব পাওয়া যাবে । আর তখনই বুঝা যাবে যে, এটি ইখলাসপূর্ণ হয়েছে এবং সুন্নাতের ওপর আমল করার লক্ষ্যে হয়েছে। শয়তানী কৌশল শয়তান আমাদের ঘোরতর শক্ু । আমাদের ইবাদতগুলোর মাঝে সে তালগোল পাকানোর বেলায় খুবই পটু । যেসব ইবাদত সহীহ নিয়তে করতে পারলে আল্লাহ অনেক সাওয়াব দান করেন এবং আখেরাতে খুবই কাজে আসবে, শয়তান সেগুলোতে বিদ্বু ঘটায় । শয়তান চায় না, আমাদের আখেরাতের ড৮$.811000901109.0010

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।