ইসলাহী 52৩০ ততিকচউিকিরিতরিজিতজততনকতত ৪৪৬০ ও িরডিরওজজরজওডডরররররিওওউকতউডজজজ্রতজতত৪৩৪০৬৬৬৬৬০০৭৪৬ডর৪৪৪৪৮৮৪৬৬৬৮৪৬০৬৩৬৩ কিন্তু যদি তুমি উক্ত উত্তম আচরণটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে, তাহলে কোনো কষ্ট হতো না। কারণ, তোমার উদ্দেশ্য তো হলো, আল্লাহর সন্তুষ্টি ।' উল্লিখিত দুটি সোনালী নীতি যদি আমরা মেনে চলতে পারি, তাহলে পারম্পরিক ঝগড়া-বিবাদ “ইনশাআল্লাহ' আপনা আপনি মিটে যাবে এবং এ হাদীসটির ওপর আমল হবে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- 'যে ব্যক্তি সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকা সন্ত্েও বিবাদ বর্জন করবে, আমি নিজে তার জন্য জান্নাতের উৎকৃষ্ট স্থানে ঘর বানিয়ে দেয়ার যিম্মাদারী নিচ্ছি। কুরবানীর উজ্জ্বল নমুনা আব্বাজান মুফতী মুহাম্মদ শফী (রহ.)কে দেখেছি, আজীবন তিনি হাদীসটির ওপর আমল করেছেন। বিবাদ নিরসনে নিজের বড় বড় হক থেকেও সরে দীড়িয়েছেন। তার এমনি একটি ঘটনা আছে, যা অবিশ্বাস্য । দারুল উলুম করাচীর বর্তমান অবস্থান কাওরাঙ্গিতে । পূর্বে এটি ছিলো নানকওয়াড়ার একটি ছোট ভবনে । দার্ল উলূম যখন বড় হয়ে গেলো, তখন স্থান সংকুলানের সমস্যা দেখা দিলো । তাই প্রয়োজন হয়ে দীড়ালো, প্রশস্ত ও খোলামেলা একটা পরিবেশে দারুল উলুমকে নিয়ে যাওয়ার ৷ এরই মধ্যে আল্লাহর সাহায্য চলে এলো, শহরের মাঝামাঝি অবস্থানে চমৎকার ও খোলামেলা একটি জায়গা সরকারের পক্ষ থেকে মিলে গেলো । বর্তমানের ইসলামিয়া কলেজ সেই জায়গাটিতেই অবস্থিত । হযরত মাওলানা শিব্বীর আহমদ উসমানী (রহ.)-এর কবরও সেখানেই । খোলামেলা পরিবেশের এ জায়গাটা দারুল উলুমের নামে বরাদ্দও হয়ে গিয়েছিলো । জমির কাগজ-পত্রসহ সবকিছু ঠিকঠাকও করা হয়েছিলো । টেলিফোন লাইনও চলে এসেছিল। তারপর দারুল উলুমের ভিত্তিপ্রস্তর যখন হয়, তখন একটা সম্মেলনের আয়োজন করা হয়েছিলো । দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামে সেই সম্মেলনে এসেছিলেন । হঠাৎ সেই সম্মেলনেই দেখা দিলো বিপত্তি। কিছু লোক বিবাদ সৃষ্টি করে বসলো যে, জায়গাটা দারুল উলৃমকে দেয়া উচিত হয়নি । বরং উচিত ছিলো অমুক জিনিসের জন্য হওয়ার। বিবাদ সৃষ্টিকারীরা এমন কিছু লোককেও তাদের দলে ভিড়াতে সক্ষম হলো । যারা আব্বাজানের শ্রদ্ধার পাত্র ছিলেন। আব্বাজান প্রথমে চেষ্টা করেছেন, কীভাবে বিবাদ শেষ করা যায়? কিন্তু কিছুতেই কাজ হলো না। তাই আব্বাজান ভাবলেন, যে মাদরাসার সূচনা হবে বিবাদের মাধ্যমে, তার মধ্যে কী বরকত থাকতে পারে? এজন্য আব্বাজান নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়ে দিলেন যে, জায়গাটা আমি ছেড়ে দিলাম । ড৮৮.81100001109-0010
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।