Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন_ “কারো প্রতি কোনো অভিযোগ থাকলে সরাসরি গিয়ে তাকে বল, তোমার প্রতি আমার এ অভিযোগ আছে। তোমার অমুক কথাটি আমার কাছে ভালো লাগেনি, এ বলে মনকে সাফ করে নাও ।' অথচ বর্তমানে মন সাফ করে নেয়ার প্রচলন একেবারে নেই বললেই চলে। মনোকষ্ট জিইয়ে রাখাটাই বর্তমান যুগের মানুষের স্বভাবে পরিণত হয়েছে। এভাবে এক অভিযোগ থেকে তৈরি হয় অন্য অভিযোগ । এক প্যাচ থেকে জন্য নেয় নতুন আরেকটি প্যাচ । সবশেষে এমনভাবে জট পাকিয়ে যায় যে, মাথা খুজে বের করাটাই তখন দুষ্কর হয়ে দীড়ায়। যার অনিবার্ধ ফল হিসাবে জলে ওঠবে বিঘেষ ও বিবাদের আগুন। গ্ আশা-আকাঙ্ষা বর্জন কর এজন্য হযরত থানবী (রহ.) বলেছেন, “কারো প্রতি কোনো আশা না রাখার মাধ্যমে বিবাদের শিকড় কেটে দাও। আশা সৃষ্টির প্রতি নয়; বরং আশা করবে আল্লাহর কাছে। সৃষ্টির প্রতি আশা রাখতে পার, তবে সুন্দর ব্যবহারের নয়;বরং তিক্ত ব্যবহারের | তিক্ততার আশা রাখার পর খ্রিষ্টি ব্যবহার পেলে অন্তর আনন্দে নেচে ওঠবে । আর তখনি আল্লাহর শোকর আদায় করবে যে, “হে আল্লাহ! এটা একমাত্র আপনারই কারিশমা, আপনারই দয়া ।' তিক্ত ব্যবহারের আশা ব্বাখার পর তিক্ত ব্যবহার পেলে ভাববে যে, আমি তো এটাই আশা করেছিলাম । এর ফলে অভিযোগ কিংবা বিদ্বেষ অন্তরে জায়গা নিতে পারবে না। শক্রতা সৃষ্টি হওয়ারও তখন সুত্র থাকবে না। অতএব, কামনা-বাসনা মাখলুকের কাছে নয়, বরং আল্লাহর কাছে রাখতে হবে। প্রতিদানের নিয়ত রেখো না হযরত থানবী (রহ.) আরেকটি সোনালী নীতির কথা বলেছেন যে, যখন অপরের সঙ্গে কোমল ব্যবহার করবে, তখন শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করবে । যেমন কারো জন্য সুপারিশ করলে কিংবা কারো প্রতি সম্মান দেখালে তখন এ কথাই নিয়ত করবে যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি, নিজের আখিরাতকে সমৃদ্ধ করার জন্য করছি। স্নিগ্ধ আচরণ এ জাতীয় নিয়তে কর, তাহলে প্রতিদান পাওয়ার আশা আর থাকবে না। যেমন এক ব্যক্তির সঙ্গে তুমি খুব ভালো ব্যবহার করেছো । তারপর দেখা গেলো, সে তা স্বীকারই করলো না। তাহলে এতে নিশ্চয় তোমার মন কষ্ট পাবে। ড৮৮$.81100001109-0010

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।