Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৩৮৪৪ ৪এক৯০র এড জন প্রজতরজতনততনদ৪র৪৬৮৪৪ও৬র৬৩৬৬৯৪৪৪৪ক৪৬৩কক ৪০৪৪ ৪৩৬০৬ডকা জর তড৪৪৪৩ ০৪৪৭৩ ক৩ রড ওত ওত ডডজ্ররতজিরজজজতজজজ 'যে ব্যক্তি সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকা সন্তবও.ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকলো, তার জন্য আমি জান্নাতের উৎকৃষ্টা স্থানে ঘর নিয়ে দেয়ার যিম্মাদারী নিচ্ছি।' উক্ত হাদীস থেকে অনুধাবন করুন, ঝগড়া মেটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির কত তীব্র ছিলো । তাই যালিমের যুলুম বরদাশত করতে পারলে তখনও ঝগড়া থেকে বেঁচে থাকা ভালো । এক্ষেত্রে যদিও প্রতিশোধের অনুমতি আছে, তবুও যথাসাধ্য চেষ্টা করতে হবে ঝগড়া এড়িয়ে যাওয়ার । ঝগড়ার পরিণাম বর্তমান্রে আমাদের সমাজ ঝগড়া-বিবাদে ছেয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মানুষ ঝগড়ায় জড়িয়ে পড়ছে। ব্যক্তি ব্যক্তির সঙ্গে, জাতি জাতির অহরহ দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও ঝগড়ার আগুন জ্বলছে। সমাজের সকলেই যেন সমবলীয়ান বিরোধে এ ঝগড়া-বিবাদকে আরো তীব্র করে তুলছে। ফলে বরকতশূন্যতা, অন্ধকার ও দুঃশাসনের অস্বচ্ছ কুয়াশা সমাজকে বিমর্ষ করে দিচ্ছে। ইবাদতের নূর আমাদের মাঝে আজ অনেকটা ফ্যাকাসে রূপ ধারণ করেছে। বিবাদ যেভাবে মিটাবে প্রশ্ন হলো, এ ঝগড়া-বিবাদের অবসান কীভাবে হবেঃ এ সুবাদে হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.)-এর একটি বাণী আপনাদেরকে বলবো। এটি কেবল বাণী নয়, বরং একটি সোনালী নীতিও। বাস্তব জীবনে এটির ওপর আমল করতে পারলে আশা করি, পচাত্তর ভাগ বিবাদের অবসান এখানে হয়ে যাবে। তিনি বলেছেন, 'তোমাদেরকে একটা কাজ করতে হবে, তাহলো এ মানুষের কাছে কোনো আশা করবে না। মানুষের কাছে মানুষের চাওয়া-পাওয়া কমে গেলে ইনশাআল্লাহ" অন্তরে ঝগড়া-বিবাদের চিস্তাও আসবে না।" অপরের প্রতি উত্থাপিত অভিযোগের উৎপত্তি আশা-আশাজ্া থেকে হয়। যেমন এরূপ আশা করা যে, অমুকের এ কাজটি করা উচিত ছিলো, অথচ সে করেনি । আমাকে যেমনটি সম্মান করা উচিত ছিলো, তেমনটি করেনি । আমি তার থেকে যে ধরনের আচরণের আশা করেছিলাম, সে ধরনের আচরণ সে দেখায়নি। অমুককে একটা উপহার দিয়েছিলাম, সে ধন্যবাদ পর্যস্ত বলেনি ইত্যাদি+ এ জাতীয় আশা না করাই ভালো । কারণ, আশা পূরণ না হলে তখন মনে ব্যথা পাবে । ব্যথা থেকে সৃষ্টি হবে তার বিরুদ্ধে অভিযোগ । ড৮৮৮.81170001109-00100

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।