রি টিরারাতা রি থাকে। ১. হিংসুক, বিদ্বেবী ও শক্রভাবাপন্ন ব্যক্তি, ২. ওই ব্যক্তি যে টাখনুর নিচে কাপড় পরে। ৃ বুগ্য কাকে বলে? অপরের ক্ষতি কামনা তথা অমুকের ক্ষতিসাধন কীভাবে করা যায়, কীভাবে তার কুৎসা রটানো যায়, কীভাবে তাকে তাচ্ছিল্য করা যায়, কীভাবে তার ব্যবসা বন্ধ করা যায়, মোটকথা কীভাবে তার ক্ষতি করা যায়- এ জাতীয় ফিকিরে মত্ত থাকার নাম 'বুগ্য' তথা বিদ্বেষ। তবে অত্যাচারীর হাতে অত্যাচারিত হলে তাকে দমন করার অনুমতি ইসলামে রয়েছে। অত্যাচারিত ব্যক্তি যেহেতু যুলুমের শিকার, তাই প্রতিশোধের আগুন তার মাঝে জলে ওঠবে_ এটাই স্বাভাবিক । এক্ষেত্রেও লক্ষ রাখতে হবৈ যে, মযলুমের এই স্পৃহা যেন 'বুগ্য' পর্যায়ে না যায়। যালিমের অহেতুক ক্ষতিসাধনের চেষ্টা করলে সেটাও 'বুগ্য' এর শামিল হবে। হিংসার চমৎকার চিকিৎসা 'বুশ্য' এর উৎপত্তিস্থল হলো হিংসা । প্রথমে হিংসা জাগে, তারপর আরও সামনে এগুতে থাকে এবং 'বুগ্য' তথা বিদ্বেষের রূপ ধারণ করে । তাই 'বুগ্য' থেকে বাচতে হলে প্রথমে হিংসা থেকে বাচতে হবে। অপরের নেয়ামত কিংবা গুণ বা কল্যাণ ইত্যাদি দেখে অন্তর্জালা সৃষ্টি হওয়ার নামই হলো হিংসা । বুযুর্গানে দ্বীন এর একটা চিকিৎসাপদ্ধতি দিয়েছেন । তাহলো, যার ওপর হিংসা হয়, তার জন্য দু'আ করবে । বলবে, “হে আল্লাহ! আপনি তাকে যে নেয়ামতটি দান করেছেন, সেটি আরো বাড়িয়ে দিন, তাকে আরো উন্নতি দান করুন।' এ ধরনের দু'আ করা যদিও নিতান্ত অস্বস্তিকর, তবুও নফসের ওপর রোলার চালাতে হবে। সঙ্গে সঙ্গে নিজের জন্যও দু'আ করবে যে, “হে আল্লাহ! আমার অন্তরে হিংসার আগুন জ্বলছে, দয়া করে আপনি তা নিভিয়ে দিন ।' বিশেষ করে নামাযের পর এ দু'আগুলো করবে, তাহলে হিংসা খতম হয়ে যাবে এবং বিদ্বেষও দুর হয়ে যাবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র মক্কার কাফিরদের ত্নীরে এমন কোনো তীর ছিলো না, যেটি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তীর সাহাবায়ে কেরামের প্রতি ছুঁড়ে মারেনি। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খুনের পিয়াসীও হয়েছিলো । ঘোষণা করেছিলো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার ক্প্র তাদের হাতে তুলে দিতে পারবে, তাকে ড৮৮$.811700901109-00100
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।