Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 3rd Part
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৮০ তাফসীরে ইব্‌ন কাছীর সম্পর্কে সর্বদা এইরূপ তাকীদ করিয়া আসিতেছেন যে, আমার মনে ধারণা জন্মিয়েছে, অদূর ভবিষ্যতে তিনি প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করিবেন। (বুখারী ও মুসলিম) দ্বিতীয় হাদীস ইমাম আহমদ (র)....... টিনার রা লামার রসাল রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন £ হযরত জিবরাঈল (আ) আমাকে প্রতিবেশীদের প্রতি কর্তব্য পালন সম্পর্কে সর্বদা এইরূপ তাকীদ দিয়া আসিতেছেন যে, আমার মনে ধারণা জন্মিয়াছে, দিস ভবিষ্যতে প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করিবেন। হযরত ইব্‌ন উমর রো) হইতে ইমাম আবূ দাউদ এবং ইমাম তিরমিধীও এইরূপ একটি অবিচ্ছিন্ন সনদের হাদীসরূপে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উক্ত হাদীসকে 'হাসান-গরীব' নামে আখ্যায়িত করিয়াছেন । হযরত আয়েশা রো) এবং হযরত আবু হুরায়রা রো) হইতেও মুজাহিদ এইরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন । তৃতীয় হাদীস ইমাম আহমদ (র).......হযরত আবদুল্লাহ ইবৃন আমর ইব্নুল আস (রো) হইতে বর্ণনা করিয়াছেন, যে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “আল্লাহ তাআলার নিকট উত্তম সঙ্গী হইতেছে সেই সঙ্গী, যে তাহার সঙ্গীর সহিত উত্তম ব্যবহার করে। তেমনি আল্লাহর নিকট উত্তম প্রতিবেশী হইতেছে সেই প্রতিবেশী, যে তাহার প্রতিবেশীর সহিত উত্তম ব্যবহার করে ।” ইমাম তিরমিযী উহাকে 'হাসান-গরীব' নামে আখ্যায়িত করিয়াছেন । চতুর্থ হাদীস ইমাম আহমদ (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ স্থীয় প্রতিবেশীকে অভুক্ত ও অতৃপ্ত রাখিয়া কেহ যেন তৃপ্তির সহিত খাদ্য-পানীয় গ্রহণ না করে। উক্ত হাদীস শুধু ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন। পঞ্চম হাদীস ইমাম আহমদ রে)....... মিকদাদ ইব্নুল আসওয়াদ (রো) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা রসূলুল্লাহ (সা) সাহাবীদিগকে জিজ্ঞাসা করিলেন, ব্যভিচার সম্পর্কে তোমরা কি বল? সাহাবীগণ আরয করিলেন, উহা হারাম, আল্লাহ ও তাহার রাসূল (সা) উহাকে হারাম করিয়াছেন এবং কিয়ামত পর্যন্ত উহা হারাম থাকিবে । রাসূলুল্লাহ (সা) বলিলেন $ কোন প্রতিবেশীর সহিত ব্যভিচারে লিপ্ত হইবার চাইতে অপ্রতিবেশী দশজন নারীর সহিত ব্যভিচারে লিপ্ত হওয়া নিশ্চয়ই মানুষের জন্য ক্ষুদ্রতর পাপের কাজ। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) জিজ্ঞাসা করিলেন, চৌর্য্যবৃত্তি সম্পর্কে তোমরা কি বল ? সাহাবীগণ আরয করিলেন, আল্লাহ ও তাহার রাসূল উহা হারাম করিয়াছেন। অতএব উহা কিয়ামত পর্যন্ত হারাম থাকিবে। রাসূলুন্নাহ (সা) বলিলেন, কোন

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।