Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 3rd Part
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর '. তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ যে ব্যক্তি মুহাম্মদ (সা)-কে অনুসরণ করিয়া চলে, সে আল্রাহকেই অনুসরণ করিয়া চলে; আর যে ব্যক্তি তাহার অবাধ্য হইয়া চলে, সে আল্লাহরই অবাধ্য হইয়া চলে । ইহা এই কারণে যে, মুহাম্মদ (সা) নিজের ইচ্ছায় কিছুই বলেন না। তিনি যাহা বলেন, তাহা আল্লাহর তরফ হইতে আগত ওহী ভিন্ন অন্য কিছু নহে। ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবু হুরায়ারা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি আমাকে অনুসরণ করিয়া চলে, সে আল্লাহকেই অনুসরণ করিয়া চলে; আর যে ব্যক্তি আমার অবাধ্য হইয়া চলে, সে আল্লাহরই অবাধ্য হইয়া চলে। যে ব্যক্তি নেতাকে মানিয়া চলে, সে আমাকেই মানিয়া চলে; আর যে ব্যক্তি নেতাকে অমান্য করে, সে আমাকেই অমান্য করে। উক্ত হাদীস উপরোন্নেখিত রাবী আ“মাশ হইতে বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে। অর্থাৎ কেহ সত্য গ্রহণে বিমুখ হইলে তোমার কোন অপরাধ নাই । তোমার কর্তব্য হইতেছে তাহাদের নিকট সত্যকে শুধু পৌছাইয়া দেওয়া। তাহাদিগকে দিয়া উহা জবরদস্তির সহিত মানাইয়া লওয়া তোমার দায়িত্ব ও কর্তব্য নহে। যে ব্যক্তি তোমার আহবানে সাড়া দিবে, সে সৌভাগ্য ও নাজাত লাভ করিবে । তাহার জন্যে তো পুরস্কার ও পারিতোষিক রহিয়াছে । পক্ষান্তরে যে ব্যক্তি তোমার আহবানকে প্রত্যাখ্যান করিবে, সে অকৃতকার্য ও হতভাগ্য হইবে । তজ্জন্য তোমার কোন ক্ষতি নাই। বিশুদ্ধ হাদীসে আসিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি আল্লাহ ও তীহার রাসূলকে মানিয়া চলে, সে সঠিক পৎথপ্রাপ্ত হয়; আর যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের প্রতি অবাধ্য হইয়া চলে, সে নিজের ছাড়া অন্য কাহারও ক্ষতি করে না। ৃ ২50 ১5158525 অর্থাৎ “মুনাফিকগণ বাহ্যত আনুগত্য প্রকাশ করে ।' ১৯ লা ৯৪০ 2৮ ৩৪ এ ৮০১১৯ 9 অর্থাৎ “তাহারা তোমার আড়ালে চলিয়া যাইবার পর তোমার বিরোধিতায় রাত্রিতে সকলে মিলিয়া ষড়যন্ত্র ও কুপরামর্শ করে ।' ূ অর্থাৎ “তাহারা রাত্রিতে যে ষড়যন্ত্র করে, আল্লাহ উহার বিষয়বস্তু আমলনামা লিখিবার জন্যে নিযুক্ত ফেরেশতাদের দ্বারা লিখাইয়া রাখেন।" উক্ত সতবীঁকরণের তাৎপর্য এই যে, তাহারা আল্লাহর রাসূলের নিকট বাহ্য আনুগত্য প্রকাশ করিয়া আসিয়া রাত্রিতে তাহার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, তাহা তিনি জানেন এবং তাহাদিগকে আল্লাহর নিকট উহার যোগ্য শাস্তি ভোগ করিতে হইবে । অনুরূপভাবে তিনি অন্যত্র বলিয়াছেন £

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।