Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 3rd Part
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সুরা নিসা ১০৩ ইমাম বুখারী ও ইমাম নাসাঈ (র) উপরোল্লিখিত রাবী হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । কোন কোন বর্ণনায় উক্ত হাদীসের সহিত ইহাও সংযুক্ত রহিয়াছে 8 “কারণ্‌ সে হয়তো চাহিবে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করিতে; কিন্তু তাহার মুখ হইতে বাহির হইয়া যাইবে নিজের প্রতি অভিশাপ।' /০০০৪১৯৮০ 0৯২৩ এই আয়াতাংশে বীর্যপাতে অপবিত্র ব্যক্তিকে মসজিদে প্রবেশ করিতে নিষেধ করা হইতেছে। তবে মসজিদের মধ্যে অবস্থান ব্যতিরেকে শুধু উহার একদিক হইতে আরেকদিকে পথ অতিক্রম করিবার কার্যকে এই নিষেধের আওতা হইতে বহির্ভূত করা হইতেছে। ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বীর্ষপাতজনিত অপবিত্র ব্যক্তিকে মসজিদে প্রবেশ করিতে নিষেধ করিতেছেন । তবে উহার মধ্যে না দীড়াইয়া বা না বসিয়া শুধু উহা অতিক্রম করিবার অনুমতি প্রদান করিতেছেন । ইবৃন আবু হাতিম (র) বলেন £ হযরত আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা), হযরত আনাস (রা), হযরত আবূ উবায়দা (রা), সাঈদ ইব্নুল মুসাইয়াব, যাহ্হাক, আতা, মুজাহিদ, মাসরূক, উতবা, ইকরামা, হাসান বসরী, ইয়াহিয়া ইব্‌ন সাঈদ আল-আনসারী, ইবৃন শিহাব এবং কাতাদা (র) হইতেও এ আয়াতের অনুরূপ তাফসীর বর্ণনা করা হইয়াছে। ইবৃন জারীর (র)......ইয়াধীদ ইবৃন আবূ হাবীব হইতে আয়াতের আলোচ্য অংশ সম্পর্কে বর্ণনা করিয়াছেন যে, কিছু সংখ্যক আনসার সাহাবীর বাড়ি এইরূপে অবস্থিত ছিল যে, তাহারা মসজিদে নববীর দরজা ভিন্ন অন্য কোন পথে বাড়ির বাহিরে যাইতে পারিতেন না । অপবিভ্রতার কারণে গোসল করিবার উদ্দেশ্যে তাহাদের বাড়ির বাহিরে যাইবার প্রয়োজন দেখা দিত। এই অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করা ভিন্ন তাহাদের গত্যন্তর থাকিত না? এই প্রেক্ষিতে আল্লাহ তা“আলা আয়াতের আলোচ্য অংশ নাযিল করেন। ইমাম বুখারী (র) কর্তৃক বর্ণিত নিঙ্নোন্রেখিত হাদীসে ইয়াধীদ ইবৃন আবু হাবীবের উপরোক্ত বক্তব্যের সমর্থন পাওয়া যায়। ইমাম বুখারী (€র) বর্ণনা করেন ৪ রাসূলে করীম (সা) নির্দেশ দিয়াছিলেন যে, “আবু বকর (রা)-এর দরজা ভিন্ন মসজিদমুখী সকল দরজা বন্ধ করিয়া দাও ।' রাসূল করীম (সো) মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় উপরোক্ত নির্দেশ দিয়াছিলেন। তিনি জানিতেন, তাহার ইন্তিকালের পর হযরত আবু বকর (রো)-ই খলীফা হইবেন। মুসলমানদের জরুরী সমস্যাবলী সমাধানের উদ্দেশ্যে তাহাকে ঘন ঘন মসজিদে প্রবেশ করিতে হইবে । তাই তিনি সকল সাহাবীর বাড়ির মসজিদমুখী দরজা বন্ধ করিয়া দিতে বলিলেও হযরত সিদ্দীকে আকবর (রা)-এর দরজা খোলা রাখিতে বলিলেন। কোন কোন “সুনান' গ্রন্থে হযরত আবু বকর (রা)-এর নামের পরিবর্তে হযরত আলী (রা)-এর নাম উল্লিখিত হইয়াছে। বস্তুত ইহা ভুল। যে রিওয়ায়াতে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নাম উল্লেখিত হইয়াছে, তাহাই শুদ্ধ ।

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।