Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 2nd Part
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 বর তাফসীরে ইব্‌ন কাছীর 7 অর্থাৎ যাহার শরীর রোগাক্রান্ত হয় ও তদ্দরুন রোযা রাখিতে অক্ষম হয় অথবা কষ্টদায়ক হয় অথবা ভ্রমণরত থাকে, তাহার রোযা ভঙ্গ করার অনুমতি রহিয়াছে । যদি সে রোযা না রাখে তবে সে ভ্রমণকালিন যে কয়দিন রোযা ভাঙ্গিয়াছে, সেই কয়দিন পরবর্তী সময়ে কাযা আদায় করিয়া লইবে। যেহেতু আল্লাহ তাহার বান্দার কাজ সহজ করিতে চান ও কষ্টদায়ক করিতে চান না, তাই বলা হইল ১.1 ১1১১ %9 ০4201425411 5০ অর্থাৎ আল্লাহ ভ্রমণাবস্থায় ও রোগাক্রান্ত অবস্থায় রোযা রাখা ফরয থাকা সত্তেও তোমাদিগকে এই অনুমতি দান করিয়াছেন। ইহার একমাত্র উদ্দেশ্য হইল তোমাদের উপর ইহসান করা এবং অনুগ্রহ করা । মাসআলা এখানে অত্র আয়াতের সহিত সংশ্লিষ্ট কতিপয় মাসআলা সম্পর্কে আলোচনা করা হইবে । প্রথমত পূর্ববতী বুযুর্গদের এক জামাআত এই মত পোষণ করিয়াছেন যে, যে ব্যক্তি রমযান মাসের শুরুতে নিজ গৃহে অবস্থান করে ও তারপর মাসের মধ্যে ভ্রমণে চলিয়া যায়, তাহার জন্য সফরের কারণে রোযা ভঙ্গ করা জায়েয হইবে না। কেননা কালামে পাকে এরশাদ করা হইয়াছে, ৭০০১1 41 ১৫১০ ১৫০ ০৪ যে রমযানের চাদ দর্শন করিবে, তাহাকে অবশ্যই রোযা রাখিতে হইবে এবং যে ব্যক্তি ভ্রমণাবস্থায় রমযানের চাদ দেখিবে, তাহার জন্য রোযা রাখা মুবাহ করা হইয়াছে । কিন্তু এই রিওয়ায়েত বিরল। আবূ মুহাম্মদ ইব্‌ন হাযম স্বীয় কিতাব “আলমুহাল্লায়' সাহাবা ও তাবেঈনদের এক জামাআতের নিকট হইতে ইহা বর্ণনা করিয়াছেন এবং তিনি যাহা কিছু বর্ণনা করিয়াছেন, উহা প্রশ্ব সাপেক্ষ । পক্ষান্তরে, রাসূলুল্লাহ (সা) হইতে এই মর্মে তাহার সুন্নাত প্রমাণিত আছে যে, মক্কা বিজয়ের যুদ্ধের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা) রমযান মাসে বাহির হন এবং ভ্রমণ করিতে করিতে যখন “কাদীদ" নামক স্থানে পৌঁছেন, তখন তিনি রোযা ছাড়িয়া দেন এবং অন্য লোকদিগকেও রোযা ছাড়িয়া দেওয়ার জন্য নির্দেশ দান করেন। হাদীসটি সহীহাইন সংকলনকগণও উদ্ধৃত করিয়াছেন । দ্বিতীয়ত তাবেঈনদের অপর একদল এই দিকে গিয়াছেন যে, ভ্রমণাবস্থায় রোযা ত্যাগ করা ওয়াজিব। কেননা আল্লাহ তা“আলা বলিয়াছেন ৫ ১1141" ৪.৪ তোহা হইলে : তাহারা অন্য সময় কাযা রোযা আদায় করিয়া লইবে)। তবে জমহুর সাহাবাগণের বক্তব্যই হইল শুদ্ধ। তাহাদের মত হইল, রোযা রাখা না রাখা ইহা মুসাফিরের ইচ্ছাধীন, জরুরী নহে। কারণ, সাহাবায়ে কিরামগণ রাসূলুল্লাহ (সা)-এর সহিত রমযান মাসে সফরে বাহির হইতেন। তাহারা বলেন যে, আমাদের মধ্য হইতে কেহ রোযা রাখিতাম এবং কেহ রোযা ছাড়িয়া দিতাম । ইহাতে রোযাদারগণ বেরোযাদারগণের উপর দোষারোপ করিত না। যদি রোযা ত্যাগ করা ওয়াজিব হইত, তাহা হইলে তাহাদিগকে রোযা রাখিতে নিষেধ করা হইত । পক্ষান্তরে স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর কর্মধারা হইতে যাহা প্রমাণ পাওয়া যায় তাহা হইল এই যে, রাসূলুল্লাহ (সা) এই রকম অবস্থায় রোযাদার ছিলেন। যেমন, হযরত আবু দারদা (রা) হইতে সহীহাইনে হাদীস বর্ণনা করা হইয়াছে । তিনি বলিয়াছেন £ “আমরা রাসূলুল্লাহ সো)-এর সহিত রমযান মাসে ভীষণ গরমের মধ্যে ভ্রমণে বাহির হইয়াছিলাম ৷ অত্যধিক গরমের দরুন

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।