(০01716115 সূরা বাকারা ৯৯ ০0৪৯] ১৫]| ০০৪25 1 বিবরন জকি করা হইতেছে যে, ইহা মানুষের অন্তরের জন্য পথ নির্দেশক এবং উহাতে সুস্পষ্ট ও উজ্জ্বল প্রমাণ রহিয়াছে। পরস্তু যে ব্যক্তি ইহার ব্যাপারে গবেষণা ও চিন্তা করিয়াছে, সে ইহা দ্বারা হেদায়েতের পথে পৌছিতে পারিয়াছে। কেননা ইহা গোমরাহী বিদুরক, সঠিক পথের সন্ধানদাতা এবং জটিলতা ও বক্রতা বিরোধী হক ও বাতিলের আর হালাল ও হারামের মধ্যে প্রভেদকারী । পূর্বসূরি কোন কোন বুযুর্গ হইতে বর্ণিত আছে যে, তীহারা “রমযান মাস" ছাড়া শুধু 'রমযান' বলাকে মাকরূহ জানিতেন। এই মর্মে হযরত ইবৃন আবি হাতিম এক হাদীস বর্ণনা করিয়াছেন। মাশার মুহাম্মদ ইবৃন কাঁৰ আলকুরাবী ও সাঈদ মাকবেরী হইতে ও তাহারা হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তোমরা রমযান বলিও না, কেননা রমযান হইল আল্লাহর নামসমূহের মধ্য এক নাম; বরং তোমরা রমযান মাস বলিও। ইব্ন আবূ হাতিম বলিয়াছেন যে, মুজাহিদ ও মুহাম্মদ ইব্ন কা'ব হইতেও অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। পক্ষান্তরে হযরত ইবৃন আব্বাস (রো) এবং যায়েদ ইব্ন ছাবিত (রা) ইহাতে অনুমতি দান করিয়াছেন। এই ক্ষেত্রে আমি বলিতে চাই যে, আবূ মাঁশার নাজীহ ইব্ন আবদুর রহমান আলমাদানী যিনি মাগাধী ও সীরাতের (যুদ্ধের ও রাসূলুল্লাহর জীবনী বর্ণনার) ইমাম ছিলেন, তাহার রিওয়ায়েতকে দুর্বল গণ্য করা হয়। কেননা তাহার নিকট হইতে তদীয় পুত্র মুহাম্মদ এক হাদীস রিওয়ায়েত করিয়াছেন এবং হাদীসটি হযরত আবু হুরায়রা (রা) হইতে মারফুরূপে বর্ণনা করিয়াছেন । তাহার উক্ত হাদীসকে হাফিয ইব্ন আদী অস্বীকার করিয়াছেন এবং শক্তভাবে অস্বীকার করিয়াছেন! কেননা তাহার হাদীস গ্রহণযোগ্য “নয়৷ উক্ত হাদীসকে মারফু বলাতে তাহার প্রতি সন্দেহ সৃষ্টি হইয়াছে। ইমাম বুখারী (র) বুখারী শরীফে এক অধ্যায় বাধিয়াছেন যাহার নামকরণ করিয়াছেন 'রমযান অধ্যায়" এবং উহাতে রমযান সম্পর্কিত হাদীস জড়ো করিয়াছেন। যথা - ?৮৮০ ১০ €২১৩ ০২০ 74৪৩ (০ 41১৪৪ (১5৯19 0১০০1 ০০৯০১ অর্থাৎ যে রমযানের রোযা বিশ্বাস ও ইয়াকীনের সহিত রাখিবে, তাহার অতীতের সকল গোনাহ ক্ষমা করিয়া দেওয়া হইবে । উহাতে আরও এই ধরনের হাদীস বর্ণনা করা হইয়াছে। 4১০21০541৮০ ৮ ১১ অর্থাৎ যে ব্যক্তি রমযান মাসের চাদ প্রত্যক্ষ করিবে এবং যখন টাদ উদিত হয় তখন যদি সে স্বগৃহে থাকে, ভ্রমণে না থাকে এবং শরীর সুস্থ থাকে, তবে তাহার উপর রোযা রাখা ফরয হইবে এবং পূর্ববর্তী আয়াত ইহা দ্বারা রহিত হইয়া গেল। উক্ত আয়াতে ইহাকে মুবাহ বলা হইয়াছে এবং স্বগৃহে অবস্থানরত সুস্থ ব্যক্তিও রোযা ভাংগিতে পারিত এবং তৎপরিবর্তে ফিদিয়া হিসাবে প্রতিদিনের জন্য এক মিসকীনকে খাওয়াইত। রোযার বর্ণনা শেষ হওয়ার পর উহাতে যে অবকাশ দান করা হইয়াছে উহার আলোচনা করিতেছেন । তাহা এই যে, রুগ্ন ও মুসাফির ব্যক্তিকে কাষা করার শর্ত সাপেক্ষে রোযা না রাখার অনুমতি দেওয়া হইয়াছে । যেমন, (1015 8৮৮৪ ০০ ৪15 9109১৮৭৪৫৯০ | ১৬০০৩
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।